ডিবি অফিসে জবির মীম ও দুই অভিযুক্ত শিক্ষক

আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৬:০৭ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী ফারজানা মীমকে যৌন হয়রানি ও হত্যার হুমকি দেয়ার অভিযোগে অভিযুক্ত শিক্ষকদের ডিবি কার্যালয়ে ডাকা হয় বুধবার সকালে। 

দুই পক্ষকে মুখোমুখি করার মধ্য দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার, হারুন অর রশিদ। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি। 

গেলো ১৮ মার্চ শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ দেয়ায় বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করে আসছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী ফারজানা মীম। এর প্রতিকার চেয়ে ডিবি কার্যালয়ে আসেন মীম। 

এ সময় কাজী ফারজানা মীম উপস্থিত সাংবাদিকদের বলেন, আমি মিডিয়ায় বক্তব্য দেওয়ার কারণে অভিযুক্ত শিক্ষকরা নানা মাধ্যমে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাচ্ছিলেন। আমি নিরাপত্তাহীনতায় ভুগছিলাম। এ নিয়ে ডিবিতে অভিযোগ দিয়েছিলাম। আজ তারা এ বিষয়ে অভিযুক্ত দুই শিক্ষককে ডেকেছিল। 

নিজের বিভাগীয় শিক্ষক আবু সাহেদ ইমনের বিরুদ্ধে অভিযোগ করে তিনি জানান, যৌন হয়রানির অভিযোগ তুলে নিতে তাকে নানাভাবে চাপ দেয়া হয়। মৌখিক পরীক্ষায় শুন্য নাম্বার দিয়ে অনার্সে আমাকে ফেল করানো হয়। 

মীমের অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষককেও ডিবি কার্যালয়ে ডাকা হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত শিক্ষকরা। 

অভিযুক্ত শিক্ষক আবু শাহেদ ইমন বলেন, ২০১৯ সালে ঘটনা ঘটেছিল- উল্লেখ করে ২০২২ সালে এসে কাল্পনিক একটি অভিযোগ দেয় মীম। এ নিয়ে মিথ্যা তদন্ত প্রতিবেদনের ঘটনায় উচ্চ আদালতে যাওয়া ও পারিপার্শ্বিক অবস্থার বিষয়ে ডিবি আমাদের ডেকেছে। এ বিষয়ে তারা যা জানতে চেয়েছে। আমরা তথ্য দিয়েছি।

অভিযোগের বিষয়ে মীমের বিভাগের চেয়ারম্যান জুনায়েদ আহমেদ হালিম বলেন, বিশ্ববিদ্যালয়ের ফলের প্রক্রিয়া চূড়ান্ত করার একটি নিয়ম আছে। পরীক্ষকরা গোপন একটি খামে সিলগালা করে নম্বরপত্র পাঠান। মীম ঠিকমতো ক্লাসে আসত না। দ্বিতীয় সেমিস্টারের একটি কোর্সে অ্যাসাইনমন্ট ও উপস্থিতি মিলিয়ে ৪০ মার্ক থাকে। সে এর কোনো কার্যক্রমে যোগ দেয়নি, ফলে সে শূন্য পেয়েছে। সপ্তম সেমিস্টারেও চারটি অ্যাসাইনমেন্ট জমা দেয়নি। ফলে সব মিলিয়ে ২৩ পায়। যেহেতু ৪০ মার্কে পাস, তাই রেজাল্ট শিটে শূন্য এসেছে।

দুই শিক্ষককে জিজ্ঞাসাবাদের বিষয়ে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, দুই পক্ষকে আমরা ডেকেছি। ভুক্তভোগী মীম আমাদের কাছে আবদার করেছেন, তিনি যেন স্বাধীনভাবে চলাচল করতে পারেন। কেউ যেন ডিস্টার্ব না করে। আমরা বিষয়টি শিক্ষকদের বলেছি। 

তিনি আরও বলেন, এরপরও যদি কেউ ডিস্টার্ব করে, তাহলে মীমকে বলা হয়েছে, আমাদের ডিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে যেন জানান। তিনি পরে ব্যবস্থা নেবেন।

যৌন হয়রানির বিষয়ে ডিবিপ্রধান বলেন, এটি আমরা তদন্ত করছি। এর তদন্ত শেষ হয়নি, এ বিষয়ে পরে জানাতে পারব।

ডিবি প্রধান আরও জানান, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিষয় সমাধান করা তাদের কাজ নয়। মীমকে ফেল করানোর বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখবে। তবে তাকে হুমকি দেয়ার বিষয়টি গোয়েন্দা পুলিশ তদন্ত করবে। 

ডিবি প্রধান আরও জানান, আইনশৃংখলা বা ফৌজদারি অপরাধ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিষয়ে সমাধানের এখতিয়ার পুলিশের নেই। 

এআর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬' উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা চলাকালে অডিটোরিয়ামের বাইরে শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা...
চার দফা দাবিতে গণঅনশনে বসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। সাবেক-বর্তমান মিলিয়ে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী এতে অংশ নিয়েছেন।
দাবি না মানলে কাকরাইল না ছাড়া ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দীন বলেন, ন্যায্য দাবি...
তিন দফা দাবিতে অনড় অবস্থানের পর নতুন আরেক দাবি যুক্ত করে সকাল ১১টা থেকে সমাবেশ করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ শিক্ষক-কর্মচারী সবাই।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর