রাশিয়ায় জঙ্গি গোষ্ঠী আইএস-এর হামলা নিয়ে আগেই রাশিয়াকে সতর্ক করেছিল আমেরিকা। শনিবার এক প্রতিবেদনে সিএনএন এ তথ্য জানায়।
গত ৭ মার্চ মস্কোর মার্কিন দূতাবাস একটি নিরাপত্তা সতর্কতা জারি করে। সতর্ক বার্তায় বলা হয়েছে, মস্কোতে বড় সমাবেশগুলিকে লক্ষ্য করে বিশেষভাবে কনসার্ট লক্ষ্য করে আসন্ন হামলার পরিকল্পনা করছে জঙ্গি গোষ্ঠী। বিবৃতিতে মস্কোয় থাকা আমেরিকানদের সতর্ক করা হয়েছে যে একটি হামলা হতে পারে।
হোয়াইট হাউজের নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিন ওয়াটসন বলেন, রাশিয়ায় যে পরিকল্পিত ভাবে জঙ্গি হামলা হবে, তা আমেরিকা আগে থেকেই জেনে গিয়েছিল। এই কারণে রাশিয়ায় ভ্রমণরত বা বসবাসকারী আমেরিকানদের উদ্দেশে সতর্কবার্তা জারি করা হয়েছিল মার্কিন স্টেট দফতরের তরফ থেকে।
তবে মঙ্গলবারের এক বক্তৃতায় পুতিন আমেরিকার দেয়া সেই সতর্ক বার্তাকে "উস্কানিমূলক" বলেছিলেন, তিনি তখন বলেন, এই সতর্কতা আমাদের ভয় দেখানো এবং অস্থিতিশীল করার চেষ্টা।
এদিকে হোয়াইট হাউজের মুখপাত্র জন কার্বি এই হামলা প্রসঙ্গে বলেন, যেসব দৃশ্য সামনে এসেছে তা ভয়ঙ্কর। হামলায় মৃতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রয়েছে।
এই হামলায় এখনও পর্যন্ত ৬০ জনের মৃত্যু ঘটেছে। আরও অন্তত ১৪৫ জন গুরুতর ভাবে আহত হয়েছেন। রুশ কর্মকর্তারা বলছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে এই জঙ্গি হামলার পরই রাশিয়ার সরকার বিমানবন্দর এবং অন্যান্য জায়গায় নিরাপত্তা জোরদার করেছে।
মস্কোয় হামলা করা ‘আইএস-কে’ কারা