পাঁচ বছরে পাঁচ গুণ বেড়েছে বিদেশি জাতের গরুর চাহিদা

আপডেট : ২০ জুলাই ২০২১, ১০:০৭ এএম

দেখতে স্বাস্থ্যবান, ওজন আর উচ্চতাও বেশি- এমন বিদেশি জাতের পশুর চাহিদা কোরবানির বাজারে কমপক্ষে পাঁচ গুণ বেড়েছে গেলো পাঁচ বছরে। 

আর চাহিদা বুঝে খামারিরাও এমন পশু পালছেন বেশি আর দামও পাচ্ছেন ভাল। তবে শুধু মাংস উৎপাদন করতে পারে এমন পশু পালন নিরুৎসাহিত করছে প্রাণীসম্পদ অধিদপ্তর। 

ব্রাহমা- একটি ভারতীয় গরুর জাত। পরে যুক্তরাষ্ট্রে দুই থেকে তিনটি জাতের সংমিশ্রণে ব্রাহামাকে উন্নত জাত হিসাবে তৈরি করা হয়েছে। 

উচ্চ তাপমাত্রায় টিকে থাকা, দ্রুত বেড়ে ওঠা আর রোগ-বালাই কম হওয়ায় কয়েক বছর আগে দেশের খামারগুলোতে শুরু হয় ব্রাহামার লালন-পালন। 

কোরবানির পশু হিসাবেও দেশের বাজারে জায়গা করে নিয়েছে এই জাতের গরু। সাদেক এগ্রো নামের এক খামারে এক একটি পশু বিক্রি হয়েছে কমপক্ষে ২০ থেকে ৩০ লাখ টাকায়।

শুধু তাই নয়, দেশের খামারগুলোতে বিদেশি জাতের গরুর চাহিদা গেলো পাঁচ বছরে কয়েকগুণ বেড়েছে বলে জানিয়েছেন, সংশ্লিষ্টরা। 

খামারিরা বলছেন দেশিয় জাতের পাশাপাশি ফার্ম বিজনেসকে গড়ে তুলতে দরকার নতুন জাতের পশু। কম খাবারে বেশি বড় হওয়া পশু পালন করে অনেক খামার হতে পারে বেশ লাভবানও।

তবে শুধু মাংস উৎপাদন করতে পারে এমন পশুকে নিরুৎসাহিত করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। তাদের যুক্তি মাংস উৎপাদনে এরই মধ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ, কিন্তু পিছিয়ে দুধ উৎপাদনে। 

ফলে সরকার দুধ উৎপাদনে খামারিদের উৎসাহ দিতে চায় বলে জানালেন, প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক আজিজুল ইসলাম। 

দৈনিক পুষ্টির চাহিদা মেটাতে একজন পূর্ণ বয়স্ক লোকের দুধ প্রয়োজন কমপক্ষে ২৫০ মিলি লিটার। সেখানে বর্তমানে নিশ্চিত ১৭৫ মিলি লিটার দুধ। 

অন্যদিকে প্রতিদিন একজন পূর্ণ বয়স্ক লোকের ১২০ গ্রাম মাংসের চাহিদার বিপরীতে সরকার নিশ্চিত করতে পরেছে ১২৬ গ্রাম মাংস।


একাত্তর/এআর

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে। ১২ কেজির সিলিন্ডারের দাম এক হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে এক হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে টানা সাতদিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। 
ঢাকায় যুক্তরাজ্যগামী রপ্তানি কার্গো স্ক্রিনিংয়ে পুনর্বহাল হয়েছে এক্সপ্লোসিভ ডিটেকশন ডগ (ইডিডি) পদ্ধতির অনুমোদন।
চলতি মে মাসের প্রথম ২০ দিনে দেশে ২৬২ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৮ দশমিক ৩ শতাংশ বেশি।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর