সবখানেই জয়ার জয়জয়কার

আপডেট : ২৩ মার্চ ২০২৪, ১১:০২ পিএম

জয়া আহসান ঘিরে বিনোদন পাতায় কোন খবর থাকবে না, এটা হতেই পারে না! যেন জয়াময় সোশ্যাল মিডিয়া। দেশের প্রথম সারির তারকার মধ্যে প্রথমেই উঠে আসে জয়ার নাম। দুই বাংলার সিনেমায় তার সুনাম তুঙ্গে। সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তির পর ওটিটি ফ্ল্যাটফর্ম চরকিতেও মুক্তি পেয়েছে জয়া অভিনীত সিনেমা ‘পেয়ারার সুবাস’। সেই নিয়ে বর্তমানে লাইমলাইটে জয় আহসান। সিনেমার পাশাপাশি পশু অধিকার-সামাজিক বিষয় নিয়েও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন নায়িকা। বিভিন্ন সময় দেন সচেতনতামূলক বিবৃতিও।

এপার বাংলা ওপার বাংলার তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছা দূত। টেকসই উন্নয়ন লক্ষ্যে লিঙ্গ সমতা, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ নিয়েও কাজ করছেন জয়া।

রাজকন্যা ভিক্টোরিয়ার সঙ্গে জয়ার দেখা

এবার ইউএনডিপির শুভেচ্ছা দূত সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়ার সঙ্গে দেখা করেছেন জয়া আহসান। নিজের সামাজিক মাধ্যম ফেসবুকে তাদের সাক্ষাতের বেশ কয়েকটি ছবি পোস্ট করেন অভিনেত্রী।

এর আগে ইউএনডিপির শুভেচ্ছাদূত নির্বাচিত হয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জয়া আহসান।

ছবির ক্যাপশনে লিখেছেন, ‘ইউএনডিপি শুভেচ্ছা দূত হিসেবে সম্প্রতি বাংলাদেশে আসেন সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়া। সংস্থার বাংলাদেশের শুভেচ্ছা দূত হিসেবে তার সঙ্গে আমার দেখা হয়। এ সময় এসডিজি অর্জনে একসঙ্গে কীভাবে কাজ করা যায়, সেই বিষয়ে সংক্ষেপে আলোচনা হয়।’

১৮ মার্চ বাংলাদেশ সফরে আসেন সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়া। চার দিনের সফর শেষে তিনি ঢাকা ছেড়েছেন।

এনএন
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
টালিউডের রুপোলি পর্দা কাঁপানো জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অলিন্দে শুরু হয়েছে তীব্র তোলপাড়। টলিপাড়ার মিষ্টি নায়িকা থেকে সরাসরি দিল্লির সংসদ ভবনে জায়গা করে নেওয়া এই...
বলিউডের গ্ল্যামার আর আলোর নিচে লুকিয়ে থাকা এক অন্ধকার সত্য নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। ইন্ডাস্ট্রিতে নারী ও পুরুষ অভিনেতাদের পারিশ্রমিকের বিশাল ব্যবধান বা 'পে ডিসপ্যারিটি'...
বিশ্বজুড়ে সুন্দরের সবচেয়ে বড় মহাযজ্ঞের অবসান ঘটিয়ে অবশেষে উদযাপিত হলো নতুন বিশ্ব সুন্দরীর অভিষেক। ভিয়েতনামের চোখধাঁধানো নাহ ট্রাং শহরে আয়োজিত 'মিস ওয়ার্ল্ড ২০২৬' আসরের রক্ত গরম করা ফাইনালে...
মাথায় ঝলমলে এক বিশ্বসুন্দরীর মুকুট পরার সুদূরপ্রসারী স্বপ্ন নিয়ে ভিয়েতনামের জমকালো মঞ্চে পা রেখেছিলেন বাংলাদেশের সামানজার সাঈদ। মূল লড়াইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ক্যাটাগরি ‘বিউটি উইথ আ পারপাস’-এ...
লক্ষ্মীপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে নাতি-নাতনিসহ এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ডুবে যাওয়া দাদাকে বাঁচাতে পানিতে নেমে দুই শিশুরও সলিলসমাধি হয়। 
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক ‘কসমেটিকা ঢাকা’ প্রদর্শনীর সমাপনী দিনে দেশসেরা কসমেটিকস উৎপাদক কোম্পানি এবং সেরা প্যাভিলিয়নের সম্মাননা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর