আকাশ হত্যায় গিয়ার হৃদয়সহ গ্রেপ্তার আট

আপডেট : ২৫ মার্চ ২০২৪, ০৩:০৫ পিএম

সাভারে আকাশ মৃধার আলোচিত হত্যার মামলার প্রধান আসামি হৃদয় হোসেন ওরফে গিয়ার হৃদয়সহ আটজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‍্যাব।

রোববার রাতে সাভারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, আটক সবাই অপরাধী চক্র হৃদয় গ্রুপের সদস্য। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি অস্ত্র ও হেরোইন।

খন্দকার আল মঈন জানান, গত পাঁচ বছর ধরে নিজেদের আধিপত্য বিস্তারে সাভার ও আশপাশে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল হৃদয় গ্রুপের সদস্যরা। ছিনতাই, জমি দখল, মাদক ব্যবসা, ডাকাতি, অপহরণ ও হত্যাকাণ্ডসহ তাদের বিরুদ্ধে একাধিক মামলা আছে। 

কমান্ডার মঈন বলেন, সম্প্রতি ডিজে পার্টি চলাকালে মোবাইল হারানোকে কেন্দ্র করে পিনিক গ্রুপের সঙ্গে হৃদয় গ্রুপের মারামারি হয়। এ ঘটনার জেরেই আকাশকে হত্যা করে হৃদয় গ্রুপের সদস্যরা।

সম্প্রতি সাভারে বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনার পর র‍্যাবের অভিযানে হৃদয় গ্রুপের সদস্যরা আটকা পড়ে বলে জানান তিনি।

আটক হওয়াদের মধ্যে রয়েছে- মো. হৃদয় হোসেন (২৪), মো. আরিয়ান আহম্মেদ জয় (২৩), নাসির উদ্দিন নাসু (৫২), মো. আবিরুল হক আবির (২৪), জোবায়ের হাসান খন্দকার (১৯), মো. জাকির হোসেন রনি (৩০), মো. জাহিদুল ইসলাম (৩৬) ও আমির হামজা (২১)।

গত বছরের আগস্ট মাসে একটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে সাভারের আড়াপাড়া এলাকা কুপিয়ে জখম করা হয় আকাশ মৃধাকে। চিকিৎসাধীন অবস্থান হাসপাতালে মারা যান তিনি।

খন্দকার আল মঈন বলেন, গ্রেপ্তার হওয়া আসামিরা আড়াপাড়া এলাকায় একটি বাসায় ডিজি পার্টির আয়োজন করে। অনুষ্ঠানে একটি মোবাইল হারানোকে কেন্দ্র করে দুই যুবককে মারধর করা হয়।

তিনি বলেন, ওই ঘটনার জের ধরে সাভারের একটি খাবার হোটেলের ভেতর ‘হৃদয় গ্রুপ’ ও ‘পিনিক রাব্বি গ্রুপের’ সংঘর্ষে সময়ে আকাশকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।

এছাড়াও এই গ্রুপের সদস্যরা একাধিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িক বলে সন্দেহ করছে র‍্যাব।

কমান্ডার মঈন বলেন, চার পাঁচ বছর ধরে হৃদয়ের নেতৃত্বে ‘হৃদয় গ্রুপ’ পরিচালিত হয়ে আসছে। এরা এলাকায় ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসা, জমি দখল, চাঁদাবাজি, অপহরণ ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো।

এই গ্রুপের সন্ত্রাসীরা পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরে চাপাতিসহ ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোর করে অর্থ ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিতো বলেও জানান তিনি।

আরবি
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দালাল চক্রের দৌরাত্ম বন্ধে রাজধানীর তিনটি বড়ো সরকারি হাসপাতালে একযোগে অভিযান চালিয়েছে র‌্যাব-২। এসময় হাসপাতাল তিনটি থেকে ১১ জনকে আটক ও পরে সাজা দেওয়া হয়েছে।
রাজধানীর মিরপুর ডিওএইচএস-এ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রী ফারাহ দীবা (৬০) হত্যা মামলার প্রধান আসামি গাড়িচালক মো. সবুজ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর