সাভারে প্রতিবন্ধী বৃদ্ধাকে গলা কেটে হত্যা

আপডেট : ০১ মার্চ ২০২২, ১২:২২ পিএম

সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়নে এক বাড়িতে আম্বিয়া বেগম (৭৫) নামে এক বাক প্রতিবন্ধী বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (০১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী বটতলা এলাকার চারতলা ভবনের তিনতলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আম্বিয়া বেগম তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী বটতলা এলাকায় তার নিজ বাড়িতে ভাই সালাউদ্দিনের সঙ্গে বসবাস করতেন।

আরও পড়ুন: গাজীপুরে নববধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

পুলিশের বরাতে জানা যায়, সকালে ফ্ল্যাটের ভেতরে বৃদ্ধা নারীর গলা কাটা মরদেহ দেখতে পায় বাড়ির লোকজন। পরে সাভার মডেল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। 

স্থানীয় তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আইয়ুব আলী জানান, ওই নারীর মরদেহ উদ্ধারের খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। বিষয়টি তদন্ত করলে তার মৃত্যুর রহস্য উদঘাটন হতে পারে বলেন মনে করেন তিনি।

এ বিষয়ে সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এস আই) জাহিদুল ইসলাম জানান, নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখনো কাউকে আটক করা হয়নি। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 


একাত্তর/এআর

সিরাজগঞ্জের এনায়েতপুরে নাজিয়া আক্তার লাবনী (৮) নামের এক শিশুকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুর নানি লালবানুকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদ্রাসা শিক্ষার্থী শিফার মৃত্যুর রহস্যের জট খুলেছে। আত্মহত্যা নয়, ধর্ষণের পর হত্যা করা হয়েছে তাকে। এমন তথ্যে পাওয়া গেছে ময়নাতদন্তের রিপোর্টে।
কুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ অবস্থায় লাশবাহী গাড়ি নিয়ে নিজ গ্রামসহ প্রেসক্লাবের সামনে যুবদল নেতার হত্যার বিচার দাবিতে বিক্ষোভসহ...
গাজীপুরের শ্রীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চার জন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর