টাইগার জোনে নিখোঁজ জেলের রুদ্ধশ্বাস ২৮ ঘণ্টা, অক্ষত উদ্ধার

আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১১:৪৯ এএম

সুন্দরবনে নিখোঁজের ২৮ ঘণ্টা পর জেলে নান্না মিয়া অক্ষত অবস্থায় ফিরে এসেছেন। মাছ ধরতে গিয়ে হঠাৎ অচেতন হওয়া নান্না বাঘের ভয়ে রাত কাটিয়েছেন কেওড়া গাছের ডালে। কেননা তিনি যে এলাকায় নিখোঁজ হন সেই এলাকায় বাঘেদের আনাগোনা বেশি। পরে নিখোঁজ হওয়ার স্থান থেকে বনের অন্তত ১৫ কিলোমিটার ভেতর থেকে তাকে উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাত ৯টার দিকে বনের লাঠিমারা চউড্ডারখাল এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এর  আগে সকালে তিনি শাপলা খালে অন্য জেলেদের সঙ্গে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন।

নান্না মিয়া জানান, খালে জালপাতার সময় তিনি কিছুটা অস্বস্তিবোধ করতে থাকলে কাউকে না বলে খাল থেকে উঠে আসেন এবং জ্ঞান হারান। যখন জ্ঞান ফেরে, তখন রাত নেমে এসেছে। পরে বাঘের ভয়ে একটি কেওড়া গাছে উঠে আশ্রয় নেন। সকালে গাছ থেকে নেমে ভয় এবং আতঙ্কে পথ হারিয়ে ফেলেন এবং টানা হাঁটতে থাকেন। 

ভয় ও ক্ষুধায় কাতর নান্না ভেবেছিলেন বাঘের পেটেই হয়তো প্রাণ যাবে। রাত ৯টার দিকে ওই এলাকার খালে নৌকায় থাকা জেলেরা তার কান্না শুনতে পায়। পরে রিপন নামে এক জেলে উদ্ধার করেন।

পূর্ব সুন্দরবন বিভগের শরণখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, নান্না মিয়া যে এলাকায় নিখোঁজ হয়েছিলেন সেখানে বাঘের আনাগোনা বেশি লক্ষ্য করা যায়। ভাগ্যক্রমে বেঁচে ফিরেছেন। তাকে বন থেকে লোকালয়ে এনে চিকিৎসার ব্যবস্থা করা হবে। 

একাত্তর/এসি
দীর্ঘ তিন মাসের নীরবতা কেটে আবারও কোলাহল ও কর্মচাঞ্চল্যে ফিরছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে। গত এক জুন থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এক সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পুনরায় প্রবেশের সুযোগ...
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
সুন্দরবনে এক শতকেরও বেশি সময় ধরে দাপিয়ে বেড়ানো ঐতিহাসিক ও বিলাসবহুল দুটি লঞ্চ ‘এমএল বনরানী’ ও ‘এমএল বনকন্যা’ নিলামে বিক্রি করে দিয়েছে বন বিভাগ। সঠিক রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে দীর্ঘদিন অচল ও...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর