সুন্দরবনে মাছ ধরতে গিয়ে জেলে নিঁখোজ

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০৭:০১ পিএম

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সাপলা এলাকায় মাছ ধরতে গিয়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। ধারনা করা হচ্ছে, তিনি কুমির অথবা বাঘের আক্রমণের শিকার হয়েছেন।

মঙ্গলবার সকালে তিনি সাপলা খালে অন্য জেলেদের সঙ্গে মাছ ধরা অবস্থায় নিখোঁজ হন।

ওই জেলের নাম নান্না মিয়া। তিনি শরণখোলা উপজেলার বকুলতলা গ্রামের আলী হাওলাদারের ছেলে। 

বনসংলগ্ন খুড়িয়াখালী গ্রামের মৎস্য ব্যবসায়ী ফেরদৌস খান জানান, আড়তদার মাহবুবুর রহমান শেলুর নৌকার জেলে নান্না মিয়া ৫/৬ দিন আগে মাছের পাশ করে সুন্দরবনে গিয়ে মঙ্গলবার সকালে নিখোঁজ হন। সঙ্গে থাকা জেলেরা সবাই মিলে তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। 

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, বনের মধ্যে এক জেলের নিখোঁজের খবর লোকমুখে শুনেছেন। বিষয়টি বনবিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

একাত্তর/এসি
দীর্ঘ তিন মাসের নীরবতা কেটে আবারও কোলাহল ও কর্মচাঞ্চল্যে ফিরছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে। গত এক জুন থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এক সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পুনরায় প্রবেশের সুযোগ...
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
সুন্দরবনে এক শতকেরও বেশি সময় ধরে দাপিয়ে বেড়ানো ঐতিহাসিক ও বিলাসবহুল দুটি লঞ্চ ‘এমএল বনরানী’ ও ‘এমএল বনকন্যা’ নিলামে বিক্রি করে দিয়েছে বন বিভাগ। সঠিক রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে দীর্ঘদিন অচল ও...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর