পুরস্কার নিয়ে ইউনূসের মিথ্যাচার, প্রয়োজনে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০২:৪৮ পিএম

ইউনেস্কোর ‘দ্য ট্রি অব পিস’ নামের কোনো পুরস্কার ড. মুহাম্মদ ইউনূস পাননি বলে জানিয়েছেন বাংলাদেশ ইউনেস্কো কমিশনের চেয়ারম্যান ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

তিনি বলেছেন, ইউনেস্কোর পুরস্কার পাওয়া নিয়ে মিথ্যাচারের মাধ্যমে প্রতারণা করছে ইউনূস সেন্টার। আর মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত না থাকলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেছেন শিক্ষামন্ত্রী। এর আগে বাংলাদেশের এ নোবেলজয়ী ইউনেস্কোর সম্মানজনক ‘ট্রি অব পিস’ পুরস্কার পেয়েছেন বলে ইউনূস সেন্টার থেকে প্রচারণা চালানো হয়।

এর প্রতিক্রিয়ায় মহিবুল হাসান চৌধুরী বলেন, ট্রি অব পিস পুরস্কার প্রসঙ্গে আমরা ইউনেস্কোর সদর দফতরে যোগাযোগ করেছি। কিন্তু এই ধরনের কোন পুরস্কার ড. ইউনূস পাননি।

‘ইউনূস সেন্টার ইউনেস্কো পুরস্কার সম্পর্কে যে তথ্য প্রচার করছে, তা প্রতারণামূলক। এ বিষয়ে ইউনেস্কো সদর দফতরে ব্যাখ্যা পাঠানো হবে। এটি বাংলাদেশের জন্য অপমানজনক,’ যোগ করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ইসরাইলের এক ভাস্করের দেওয়া একটা রেপ্লিকাকে ড. মুহাম্মদ ইউনূস প্রতারণামূলক ভাবে ইউনেস্কোর পুরস্কার বলে প্রচার চালিয়েছেন।

ইউনূস সেন্টার যদি ইউনেস্কো পুরস্কার নিয়ে মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত না থাকে, তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

আরবি
দেশের তরুণ প্রজন্মের কারিগরি দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সরকার চীনের 'ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ' মডেল অনুসরণ করতে চায় বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা...
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
দেশের শিক্ষাব্যবস্থা অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ভঙ্গুর শিক্ষাব্যবস্থা নিয়ে কাজে নেমেছি। শিক্ষাব্যবস্থার ভঙ্গুর অবস্থাকে অস্বীকার করার কোনো...
পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্য করার পর তীব্র সমালোচনা ও ক্ষোভের মুখে অবশেষে সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর