ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট

আপডেট : ২১ জুলাই ২০২১, ০৮:০০ এএম

ভোগা‌ন্তি ক‌মে‌নি ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঈদে ঘ‌রমুখো মানুষের। শেষ দিনের ঈদযাত্রায় যানজট আর যানবাহনের ধীরগতিতে চরম ভোগান্তি পোহাচ্ছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। 

মঙ্গলবার (২০ জুলাই) সন্ধ্যার সর্বশেষ তথ্যানুযায়ী বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে মির্জাপুর উপজেলার পাকুল্লা পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার সড়কে যানবাহনের ধীরগতি। কোথাও কোথাও যানজটেরও সৃষ্টি হচ্ছে। এতে চরম সমস্যায় পড়েছেন নারী ও শিশুরা। তবে যানজট নিরসন আর চলাচল স্বাভাবিক রাখতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এদিকে বঙ্গবন্ধু সেতুর দুই পা‌ড়ে ভয়াবহ যানজট ও সেতুর ওপর প‌রিবহন বিকল হওয়ায় বি‌কেল পৌ‌নে ৪টা থে‌কে বিকেল পৌ‌নে ৫টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর পূর্ব ও প‌শ্চিম পা‌ড়ের টোলপ্লাজায় টানা এক ঘণ্টা  টোল আদায় বন্ধ রা‌খে সেতু কর্তৃপক্ষ। এরপর পুনরায় টোল আদায় চালু করার ১৫ মি‌নিট প‌রেই আবারও বন্ধ রাখা টোল আদায়। এরপর সন্ধ্যা ৭টা পর্যন্ত আ‌রও তিনবার টোল আদায় বন্ধ রাখা হয়। 

আরও পড়ুন: অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ রাত ৯টায়

মহাসড়কে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা ও এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, মহাসড়কে অতিরিক্ত যানবাহন আর ঘরমুখো মানুষের চাপ এখনো রয়েছে। মহাসড়কের এ অংশে ধীরগতিতে যান চলাচল করছে। পরিস্থিতি আর যান চলাচল স্বাভাবিক রাখতে তৎপর রয়েছে পুলিশ। অতি দ্রুতই মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি।

একাত্তর/এসি

টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলছেন, বর্তমান সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকার প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা।
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
টাঙ্গাইল সদর উপজেলার যমুনা নদীর ভাঙন কবলিত এলাকা রক্ষায় অতি দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরুর ঘোষণা দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর