বাংলা নববর্ষ বরণে ছয়ানটের প্রস্তুতি, চলছে মহড়া

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১২:১৩ পিএম

‘স্বাভাবিকতা এবং পরস্পরের প্রতি সম্প্রীতির সাধনা’ এমন প্রত্যয়ে এবার রমনা বটমূলে নতুন বাংলা বছরকে বরণ করবে ছায়ানট। ১৪৩১ বঙ্গাব্দের নতুন প্রভাতে গানে পাঠে থাকবে অন্ধকার থেকে আলোর সন্ধান। প্রায় দেড় শতাধিক শিল্পীর অংশগ্রহণে সেই প্রভাতী আয়োজনের মহড়া চলছে ছায়ানট ভবনে। 

শুধু অচেতন ভাঙার ডাকই নয়, রমনার ছায়াতলে প্রভাতী আয়োজনে ক্রান্তিকাল পেরিয়ে স্বাভাবিক এক প্রত্যয়ের ডাক দিয়ে যাবে ছায়ানট। তাতে মিশে থাকবে অসাম্প্রদায়িকতা, নারীর প্রতি সহনশীলতা আর হিংসা-নিন্দা মুছে ফেলার আহবান।

ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসা বলেন, স্বাভাবিকতা এবং পরস্পরের প্রতি সম্প্রীতির সাধনা করতে হবে। আমরা কিন্তু একটা ক্রান্তিকাল পার করেছি। আমরা যেন আবার স্বাভাবিক জীবনের মধ্যে আসতে পারি এবং সেই সঙ্গে সমাজে যে ধরনের অনাচার কিংবা নারীর প্রতি বিদ্বেষ অথবা অসাম্প্রদায়িকতাসহ আমাদের যে বিকারগ্রস্ততা রয়েছে সেগুলো থেকে বেরিয়ে যেন একটা স্বাভাবিক জীবনের পথে যেন আমরা যাই।

এবার দেড় শতাধিক শিল্পীর আয়োজনে গান, কথনে থাকবে আলোর সন্ধান। থাকবে চমক।

এ বিষয়ে লিসা বলেন, শুরুতে প্রভাতী সুরে বাঁশিতে আমরা একটি বাজনা শুনবো। তারপর রবীন্দ্রনাথের ‘আঁধার রজনী পোহালো’ দিয়ে শুরু হবে আয়োজন।

তিনি বলেন, কোভিডের পর এবারই ছেলেমেয়ের অংশগ্রহণের সংখ্যা অনেক বেশি। নিয়মিত তারা আসছে, গান শিখছে।  

ছায়ানট ভবন সে প্রাণিত আয়োজনের মহড়ায় মুখর। প্রতিদিন পালা করে চলছে মহড়া। বরাবরের মতোই ছায়ানট সভাপতির কথন শেষে জাতীয় সংগীতে শেষ হবে রমনায় ছায়ানটের আয়োজন।

একাত্তর/এসি
নতুন সূর্য ওঠার মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। পুরনো বছরের সব জীর্ণতা আর সংকীর্ণতা পেছনে ফেলে নতুন উদ্যমে বাঁচার অনুপ্রেরণায় সেজেছে দেশ। 
নেচে গেয়ে একাত্তরে বিজয়ের সেই মাহেন্দ্রক্ষণ উদযাপন করেছে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট।জাতীয় সংগীত, গান ও সম্মিলিত নৃত্যানুষ্ঠানের মাধ্যমে বিজয় উৎসব ‍উদযাপন করেছে সাংস্কৃতিক সংগঠনটি। 
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, এবারের শোভাযাত্রা রাজনৈতিক নয়। তবে ঐতিহাসিকভাবে একটি নির্দিষ্ট রাজনৈতিক গ্রুপ এটিকে তাদের প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য রাজনৈতিকভাবে ব্যবহার করেছে। এবার...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হওয়া ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ শেষ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) উপাচার্যের দাবি, এবারের শোভাযাত্রা যাবতকালের সবচেয়ে বৃহৎ ও বৈচিত্র্যপূর্ণ...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর