নেচে গেয়ে বিজয়ের সেই মাহেন্দ্রক্ষণ উদযাপন করলো ছায়ানট

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৫ পিএম

নেচে গেয়ে একাত্তরে বিজয়ের সেই মাহেন্দ্রক্ষণ উদযাপন করেছে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট।জাতীয় সংগীত, গান ও সম্মিলিত নৃত্যানুষ্ঠানের মাধ্যমে বিজয় উৎসব ‍উদযাপন করেছে সাংস্কৃতিক সংগঠনটি। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডি আবাহনী ক্লাব মাঠে বিকেল তিনটা ৫০ মিনিটে জাতীয় সংগীতের সঙ্গে কণ্ঠ মিলিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে উদযাপন অনুষ্ঠান শুরু হয়।আয়োজনের সমাপ্তি হয় সাড়ে চারটার দিকে।  

এবারের আয়োজনে ছিল নৃত্যসহ পাঁচটি সম্মেলক নৃত্যগীত ও দুটি সম্মেলক গান। একক গান ‘আমি দাম দিয়ে কিনেছি বাংলা’ পরিবেশন করেন চন্দনা মজুমদার। একটি একক আবৃত্তি ‘বাতাসে লাশের গন্ধ পাই’ পরিবেশন করেন জয়ন্ত রায়।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন ছায়ানটের সভাপতি ডা. সারওয়ার আলী, দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান এবং ছায়ানটের সহসভাপতি খায়রুল আনাম শাকিল ও সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা।

সাংস্কৃতিক জাগরণের সঙ্গে মানবিক বোধ সঞ্চারের লক্ষ্যে এই মিলনানুষ্ঠান ২০১৫ সাল থেকে আয়োজন করে আসছে ছায়ানট।

একাত্তর/এসি
ভোরের আলো ফুটতেই রবি’র আলোয় স্নাত সকালে মানবতা ও মনুষ্যত্বের জয়গানে, মানুষের মিছিলে শুরু হলো ১৪৩২ বঙ্গাব্দ। শুরুতে রাগালাপ দিয়ে রমনার বটমূলে নতুন বছরকে স্বাগত জানালো দেড় শতাধিক শিল্পী।
গানে, পাঠে দেড় শতাধিক শিল্পীর পরিবেশনায় মুখর হবে ১৪৩২ বাংলার নতুন ভোর। রমনার ছায়াতলে নতুন ভোরের সূর্যকে স্বাগত জানাতে প্রস্তুত ছায়ানট। তারই চূড়ান্ত মহড়া হলো বিকেলে রমনা বটমূলে। গানে, পাঠে দেড়...
পহেলা বৈশাখে ছায়ানটের ঐতিহ্যবাহী প্রভাতি অনুষ্ঠানে এবার সমগ্র বাঙালিকে নিয়ে আলোর পথে মুক্তির পথযাত্রী হওয়ার আহ্বান জানানো হবে। ছায়ানটের এবারের বার্তা, ‘আমার মুক্তি আলোয় আলোয়’।
সপ্তাহ ঘুরলেই বর্ষবরণের আনন্দে মাতবে বাঙালি। নতুন বছরের প্রথম সকালে আঁধার পেরিয়ে মানবতার জয়গান শোনাবে ছায়ানট। সেই প্রস্তুতিতে মুখর ধানমণ্ডির ছায়ানট ভবন। অন্যদিকে, পহেলা বৈশাখের আরেক অনুষঙ্গ মঙ্গল...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর