মেট্রোরেলে ভ্যাট বসলে আগ্রহ হারাতে পারে যাত্রীরা

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০৯:২৫ পিএম

রাজধানীর আধুনিক গণপরিবহন মেট্রোরেলের টিকেটে ভ্যাট যুক্ত হলে টিকেটের দাম বাড়বে। এটি অযৌক্তিক বলে মনে করছেন পরিবহন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এই বাহনের ভাড়া এমনিতেই বেশি। তার ওপর ভ্যাট বসানো হলে, যাত্রীরা আগ্রহ হারাবে। মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, এই গণমানুষের পরিবহণ। এখানে ভ্যাট মওকুফ রাখা যেতে পারে।

বিশ্বের অন্যান্য দেশগুলোর তুলনায় বাংলাদেশে মেট্রোরেলের ভাড়া অনেকটাই বেশি। প্রতিবেশী ভারতে সর্বনিম্ন ভাড়া ৫ রুপি। আর ঢাকায় ২০ টাকা। এনিয়ে নানা সমালোচনা থাকলেও যানজটের এই নগরীতে একটু খানি স্বস্তির আশায় বিষয়টি মেনে নিয়েছেন যাত্রীরা। তাই জনপ্রিয় বাহনে পরিণত হয়েছে মেট্রো।

কিন্তু মেট্রোরেলের টিকেটে ১৫ শতাংশ ভ্যাট যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। ভ্যাট আইনে, যে কোনো শীতাতপ রেলের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট আরোপের বিধান আছে। কিন্তু মেট্রোরেল কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে টিকিটের ওপর বর্তমানে ভ্যাট মওকুফ আছে, যার সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত।

ফলে জুলাই থেকে যাত্রীদের গুনতে হবে বাড়তি টাকা। পয়লা জুলাই থেকে এটি কার্যকর হলে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ভাড়া গুণতে হবে ১১৫ টাকা। আর সর্বনিম্ন ভাড়া দাঁড়াবে ২৩ টাকা। বর্তমানে এক স্টেশন থেকে আরেক স্টেশনে যেতে সর্বনিম্ন ২০ টাকা এবং উত্তরা থেকে মতিঝিল যেতে ১০০ টাকা ভাড়া লাগে।

কিন্তু দুবাই, লন্ডন, অস্ট্রেলিয়া ও ভারতের মতো দেশগুলোর মেট্রোতে ভাড়ার সাথে কোন ভ্যাট দিতে হয়না। বরং ভাড়ার আয় থেকে কর্তৃপক্ষই সরকারকে ভ্যাট দিয়ে থাকে। সেসব দেশে ভাড়াও অনেক কম। তাই ভ্যাট যুক্ত হলে যাত্রীরা আগ্রহ হারাবে বলে মনে করছেন পরিবহণ বিশেষজ্ঞরা।

এসব, বিবেচনায় রাজস্ব বিভাগকে ভ্যাট মওকুফের অনুরোধ করেছিলো মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু এনবিআর এই মওকুফ সুবিধা আর অব্যাহত রাখতে আগ্রহী নয়। কারণ, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুসারে সব ধরনের কর ছাড় কমাতে হবে।

২০২৩ সালের শুরু থেকেই মেট্রোরেলের টিকিটের ওপর ভ্যাট আরোপের উদ্যোগ নেয় এনবিআর। ওই বছরের ২২ জানুয়ারি ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটের কমিশনার শওকত আলী সাদী ভ্যাট আরোপের আহ্বান জানিয়ে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে (মেট্রোরেল কোম্পানি) চিঠি দেন।

পরে মেট্রোরেল কর্তৃপক্ষের সঙ্গে একাধিক বৈঠকও হয়। তবে ভ্যাট আরোপ থেকে এনবিআর শেষ পর্যন্ত পিছিয়ে আসে। ২০২৩ সালের মে মাসে এনবিআর প্রজ্ঞাপন জারি করে জানায়, ২০২৪ সালের জুন মাস পর্যন্ত মেট্রোরেলের টিকিটের ওপর ভ্যাট মওকুফ থাকবে। কিন্তু এখন আর তার সীমা বাড়াচ্ছে না এনবিআর।

উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হয়েছিলো ২০২২ সালের ডিসেম্বর মাসে। গত বছর থেকে পুরোদমে মতিঝিল পর্যন্ত চলছে মেট্রোরেল। বর্তমানে প্রতিদিন কমবেশি আড়াই লাখ যাত্রী পরিবহন করে এই নগর পরিবহন ব্যবস্থা। এরিমধ্যে মেট্রোরেল চলাচলের সময়ও বেড়েছে।

 

এআরএস
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর