পরীমনির ‘রাজ্য’ এখন ‘পূর্ণ’

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১০:১৩ পিএম

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি মাতৃত্বকালীন বিরতি শেষে পুরোদমে কাজে ফিরেছেন। তিনি কলকাতার অভিষেক সিনেমা ‘ফেলুবক্সী’র শুটিংয়ে ব্যস্ত। তবুও সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত পোস্ট আর ব্যক্তিগত জীবন নিয়ে সোজাসাপটা কথা বলছেন অভিনেত্রী। আর সেসব যেনো লুফেই নিচ্ছে দুই বাংলার গণমাধ্যম।

সম্প্রতি আলোচনায় এসেছে অভিনেত্রীর এক সাক্ষাৎকারের ভিডিও। ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের সঙ্গে দীর্ঘ আড্ডায় মেতে ওঠেন ‘ফেলুবক্সী’র লাবণ্য। কথা বলেন ব্যক্তিজীবন, ক্যারিয়ার আর নানাসহ ছেলে পূর্ণকে নিয়ে।

পরীমনি বলেন, রাজ আর আমার ডিভোর্সের কথা হচ্ছিলো যখন, তখন থেকেই বাসায় ছেলেকে আর রাজ্য বলে কেউ ডাকে না। নানাভাইয়ের দেয়া ‘পূর্ণ’ নামেই ডাকে সবাই। কাগজে–কলমে ওর নাম শাহীন মুহম্মদ পূর্ণ। আর আমি ডাকি পদ্মফুল।

এখনো প্রেমে বিশ্বাস আছে কি না প্রশ্নের জবাবে নায়িকা বলেন, না, আমার প্রেম এখন ‘লকড’ হয়ে গেছে। ছেলে পূর্ণকে ঘিরেই এখন আমার প্রেম। তার ডায়াপার থেকে সবকিছুর সঙ্গে আমি প্রেমে জড়িয়ে আছি।

পরীর জেলজীবনের প্রসঙ্গও উঠে আসে আলাপচারিতায়। পরী বলেন, ২৭ দিন জেলে ছিলাম। অভিজ্ঞতা লিখে রেখেছি। ছেলে বড় হলে পড়বে। পরী জেলে গেল, এটা সবাই জানেন, আর মামলাটা যে খারিজ হয়ে গেল, সেটা অনেকেই জানেন না। মানে এই বিষয় কোথাও প্রচার হতে দেখলাম না।

নানার কথা মনে করতে গিয়ে পরী বলেন, ‘এখনো ভুলে যাই যে নানাভাই নেই। ঈদের শপিংয়ের কথা উঠতেই সবার প্রথমে নানাভাইয়ের কথা ভাবি, কল দিতে যাই। কিন্তু পরে মনে হয়, নানাভাই তো নেই।’

টলিউডে আরও সিনেমা করা প্রসঙ্গে পরী বলেন, আমি তো চাই কাজ পুরোদমে করতে। কিন্তু পদ্মকে সময় দিতে চাই আরেকটু। ও এখন কথা বলার চেষ্টা করছে। ছেলের এই সময়ে তার কাছে থাকতে চাই।

এনএন
প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
মাঠের সবুজ গালিচায় যখন লিওনেল মেসি একের পর এক ইতিহাস লিখছেন, তখন রূপালি পর্দার ওপারে বসে উল্লাসে মাতবেন না ঢালিউড কুইন পরীমণি, তা কি করে হয়! ফুটবল বিশ্বকাপে নিজের প্রিয় দল আর্জেন্টিনাকে ঘিরে বরাবরই...
টালিউডের রুপোলি পর্দা কাঁপানো জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অলিন্দে শুরু হয়েছে তীব্র তোলপাড়। টলিপাড়ার মিষ্টি নায়িকা থেকে সরাসরি দিল্লির সংসদ ভবনে জায়গা করে নেওয়া এই...
বলিউডের গ্ল্যামার আর আলোর নিচে লুকিয়ে থাকা এক অন্ধকার সত্য নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। ইন্ডাস্ট্রিতে নারী ও পুরুষ অভিনেতাদের পারিশ্রমিকের বিশাল ব্যবধান বা 'পে ডিসপ্যারিটি'...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর