ঢাকা এসে ইফতারের প্রশংসায় পরমব্রত-পিয়া

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০৭:২৫ পিএম

রোজার মাসে ইফতার ঘিরে পুরান ঢাকাসহ রাজধানীজুড়ে থাকে রসনা তৃপ্তির এক অন্যরকম আয়োজন। এর মধ্যেই কলকাতা থেকে ঢাকায় এসে সেই আবহ উপভোগ করলেন পরমব্রত-পিয়া দম্পতি।

এপার বাংলার বন্ধুদের আমন্ত্রণে এসে জমিয়ে ইফতার করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত এবং তার স্ত্রী পিয়া।  ইফতারের সেই ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

ইফতারের আয়োজনে খাবারের টেবিলে সাজানো ছিল হরেক রকম মুখরোচক খাবার। চিকেন, মাটন থেকে শুরু করে নানা রকমের মিষ্টান্ন, ফল, শরবত সবকিছুই ছিল খাবারের টেবিলে।

এমন ইফতার আগে কখনো করেননি পরমব্রত-পিয়া!

ইফতারের সেই ছবি প্রকাশ করে বাংলাদেশি বন্ধুদের ধন্যবাদ জানিয়েছেন এই অভিনেতা। একই সঙ্গে লিখেছেন, এমন এক ইফতার যেটা আর আগে কখনো করেননি।

যদিও ইফতার পার্টিতে যোগদান করে কটাক্ষের মুখে পড়তে হয়েছে এই দম্পতিকে। কিন্তু সেসবের কিছুই কানে তোলেননি এই জুটি। বরং বাংলাদেশে কাটানো সময়টুকুই উপভোগ করেছেন তারা।

গতবছর ২৭ নভেম্বর বিয়ে করেন পরমব্রত পিয়া। তাদের বিয়ের খবর অনেকের কাছেই ছিল অজানা। বিয়ে নিয়ে হয়েছে ঢের আলোচনা-সমালোচনা। কারণ একটাই, পিয়া চক্রবর্তীর প্রাক্তন স্বামী সংগীতশিল্পী অনুপম রায় এবং বর্তমান স্বামী অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় পূর্ব পরিচিত ও বন্ধু।

পিয়াকে বিয়ে করায় ‘বউ চোর’ তকমাও জুটেছিল পরমের। তবে সে সব অতীত। জীবনে এগিয়ে গিয়েছেন অনুপমও। গত মার্চ মাসে তিনি বিয়ে করেন গায়িকা প্রশ্মিতা পালকে। দুই দম্পতি নিজেদের মতো করে এই মুহূর্তে দারুণ সময় কাটাচ্ছেন।

এনএন
টালিউডের রুপোলি পর্দা কাঁপানো জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অলিন্দে শুরু হয়েছে তীব্র তোলপাড়। টলিপাড়ার মিষ্টি নায়িকা থেকে সরাসরি দিল্লির সংসদ ভবনে জায়গা করে নেওয়া এই...
রাজনীতি আর বিনোদনের রসায়ন যেখানে মিলেমিশে একাকার, সেখানে টালমাটাল সম্পর্কের গল্প থাকবে না তা কি হয়? ২০২৪ সালের লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে তৃণমূলের সঙ্গে যে দূরত্বের দেয়াল তৈরি হয়েছিল, আসন্ন...
জনপ্রিয় টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে এবার আইনি মোড় নিল। গত সপ্তাহে ওড়িশার তালসারি সৈকতে শ্যুটিং চলাকালীন ডুবে গিয়ে অভিনেতার মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী, অভিনেত্রী...
বর্তমান সময়ে কলকতার অন্যতম ব্যস্ত অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় নিজেকে নতুনভাবে আবিষ্কার করছেন। চলতি মাসে তাঁর অভিনীত সিরিজ ‘আদালত ও একটি মেয়ে’ মুক্তি পেতে চলেছে। গত এক বছরে তথাকথিত বাণিজ্যিক ছবির...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর