দুই বছর চেয়ারম্যান থাকার পর আদালতে পরাজিত ঘোষণা

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১২:৪৬ পিএম

দুই বছর আইনি লড়াই শেষে চেয়ারম্যান হলেন রংপুরের গঙ্গাচড়া উপজেলা সদর ইউনিয়নের মাহফুজার রহমান। একইসঙ্গে অবৈধ ঘোষিত হলেন দুই বছর দায়িত্ব পালন করা চেয়ারম্যান মাজহারুল ইসলাম। আদালতের এই রায়কে ঘিরে উচ্ছ্বসিত স্থানীয় জনগণ। তারা জানান, এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে।

নির্বাচনের দুই বছর পর আদালতের আদেশে পুনরায় ভোট গণনায় রংপুরের গঙ্গাচড়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছেন মাহফুজার রহমান।

দেরিতে হলেও আদালতের রায়ে নির্বাচিত হতে পারায় উচ্ছ্বসিত জয়ী প্রার্থী। রংপুরের গঙ্গাচড়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদের আদালতের রায়ে বিজয়ী চেয়ারম্যান মাহফুজার রহমান জানালেন, তিনি গঙ্গাচড়ার জনগণ, রংপুর বার কাউন্সিলের আইনজীবী ও বিচারকদের প্রতি কৃতজ্ঞ।

দুই বছর আগে নির্বাচনে মাজহারুল ইসলাম লেবুকে জয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। এর বিরুদ্ধে আদালতে মামলা করেন নিকটতম প্রার্থী মাহফুজার রহমান। আইনি লড়াইয়ে জেলা জজের উপস্থিতিতে পুনরায় ভোট গণনার আদেশ দেয় সুপ্রিমকোর্ট। পুনর্গণনাতে জয়ী হন মাহফুজার রহমান। 

এসময় নির্বাচনের পর বিজয়ী প্রার্থীকে পরাজিত দেখানোর সাথে জড়িতদের শাস্তি দাবি করেন আইনজীবীরা। রংপুর জজ কোর্টের আইনজীবী এডভোকেট গোলাম মোর্শেদ জানান, ভোট পুনর্গণনার সময় বিবাদী পক্ষের আইনজীবী, নির্বাচন কমিশনের প্রতিনিধি ও নির্বাচনে জয়ী ঘোষিত চেয়ারম্যান উপস্থিত ছিলেন। ফলে এ রায় যৌক্তিক ও সুষ্ঠু হয়েছে বলে জানান তিনি।

এদিকে, আদালতের রায় মেনে নিয়েছেন আদালতের রায়ে পরাজিত প্রার্থী মাজহারুল ইসলাম লেবু। তিনি জানান, দুই বছর সততার সাথে দায়িত্ব পালন করেছেন তিনি। এমনকি তিনি দুই বছর ধরে এ ব্যালটগুলোর সুষ্ঠু সংরক্ষণের জন্য নির্বাচন কমিশনকে উৎসাহিত করেছেন।

মাজহারুল হাসলাম লেবু ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। ভোটগ্রহণের পর তাকে জয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার। তবে এই ফলাফল না মেনে আদালতে যান জাতীয় পার্টির প্রার্থী মাহফুজার রহমান।

 

একাত্তর/জো
রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। 
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের চার সদস্যের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রংপুর।
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যকে হত্যার রহস্য উন্মোচন করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ বলছে, বাড়ির ছাদে...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর