রাগ করে বাড়ি থেকে বের হয়ে লাশ হয়ে ফিরলো সাইদুর

আপডেট : ২৩ জুলাই ২০২১, ১০:১৫ পিএম

গত বুধবার (১৪ জুলাই) বিকেলে বাড়ি থেকে রাগ করে বের হয়েছিলেন মো. সাইদুর রহমান (২২)। এরপর টানা আট দিন অনেক খুঁজেও তার কোনো খোঁজ পায়নি পরিবার। আজ যখন তাকে পাওয়া গেলো তখন সাইদুর শুধুই নিথর এক দেহ।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের শেরেবাংলা বাজার সংলগ্ন একটি খাল থেকে সাইদুরের লাশ উদ্ধার করে পুলিশ। 

সাইদুর ভোলা পৌরসভার ৬নং ওয়ার্ডের দরগাহ রোড এলাকার মো. ছিদ্দিক মিয়ার ছেলে।

সাইদুরের পরিবার জানায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ভেদুরিয়া ইউনিয়নের শেরেবাংলা বাজার সংলগ্ন পোলের নিচে লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দেয়। পরে তারা গিয়ে লাশ শনাক্ত করে। এরপর সদর থানা পুলিশের সহযোগিতায় খাল থেকে লাশ উদ্ধার করা হয়।

ওই পরিবার আরও জানায়, ছোট বেলায় সাইদুরের এসএসসি পরীক্ষা চলাকালীন প্রচণ্ড জ্বর হওয়ায় সে আর পরীক্ষা দিতে পারেনি। পরীক্ষা না দিতে পারায় তার মানসিক সমস্যা দেখা দেয়। গত দুই-তিন বছর ধরে তাকে মানসিক চিকিৎসক দেখানো হয়েছে। কিন্তু সে আর আগের অবস্থায় ফিরে আসেনি। 

আরও পড়ুন: জমজ সন্তান জন্মের পর করোনায় মারা গেলেন প্রসূতি

পরিবারের ধারণা, মানসিক সমস্যার কারণেই আত্মহত্যা করেছে সাইদুর। 

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনায়েত হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর মূল কারণ জানা যাবে। 

একাত্তর/এসি

সিলেট বিভাগে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। দিন দিন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের বাসিন্দা সুমাইয়া (১৮) নামে এক তরুণী হামের...
রংপুরের কাউনিয়ায় মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একই সঙ্গে বিচারিক আদালতে...
বরগুনার তালতলীতে প্রথমবারের মতো বিরল ও বিষধর ‘স্পট-টেইলড গ্রিন পিট ভাইপার’ বা দাগী লেজা সবুজ বোড়া সাপ উদ্ধার করা হয়েছে। 
লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে নিজ ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই আগুনে ১১টি বসতঘর ও ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছে একাধিক পরিবার,...
রাজধানীর ব্যস্ততম প্রগতি সরণির নতুনবাজার এলাকায় ঢাকা ওয়াসার পাইপলাইন বসানোর দীর্ঘসূত্রতায় তীব্র যানজট ও দুর্ভোগে পড়েছেন সাধারণ নগরবাসী। মূল সড়কজুড়ে অনিয়ন্ত্রিত খোঁড়াখুঁড়ির কারণে দুই থেকে...
রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডিতে খাঁটি স্বর্ণ বিক্রির প্রলোভন দেখিয়ে এক ব্যবসায়ীকে ফাঁদে ফেলে ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় তিন অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ আন্তর্জাতিক প্রতারক ও ডাকাত চক্রের ৯ সদস্যকে...
ইউনিউন পরিষদ (ইউপি) নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্যও কমিশন প্রস্তুত রয়েছে এবং খুব অল্প সময়ের...
রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার হওয়া এক লাশের নেপথ্য অপরাধীদের গ্রেপ্তার করে চাঞ্চল্যকর খুনের রহস্যের জট খুলেছে পুলিশ। এক্সপ্রেসওয়ের বনানী অংশে এক ব্যক্তিকে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর