মহামারির মধ্যেও বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে: এডিবি

আপডেট : ২৫ জুলাই ২০২১, ১১:০১ এএম

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) জুলাই মাসে তাদের এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক সাপ্লিমেন্টে বলেছে, রপ্তানি ও প্রবাসী আয়ের উপর নির্ভর করে মহামারির মধ্যেও বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। গত অর্থবছরের মতো কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ের মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধার অব্যাহত থাকবে।

শুক্রবার (২৩ জুলাই) ম্যানিলা থেকে প্রকাশিত এশিয়ার অর্থনীতির উপর সম্পূরক পূর্বাভাসে এডিবি বলেছে, দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে ২০২১ সালে দক্ষিণ এশিয়ার জিডিপি প্রবৃদ্ধির হার হতে পারে ৮ দশমিক ৯ শতাংশ, যা গত এপ্রিলে ছিল ৯ দশমিক ৫ শতাংশ।

সম্পূরক পূর্বাভাসে এশিয়ার জিডিপি প্রবৃদ্ধি হ্রাসের কারণ মূলত ভারতের জিডিপি প্রবৃদ্ধি হ্রাস। সম্পূরক পূর্বাভাসে বাংলাদেশসহ অন্যান্য দক্ষিণ এশিয়ার দেশগুলির প্রবৃদ্ধির সম্ভাবনা এপ্রিলের মতো রাখা হয়েছে।

এপ্রিল মাসের সম্পূরক পূর্বাভাসে বাংলাদেশে ৬ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধির হারের আভাস দেয়া হয়েছে। তবে গত ২৬ এপ্রিল যখন প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছিল তখন বাংলাদেশে এডিবি’র কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেছিলেন, এ হার ৫ দশমিক ৫ শতাংশ থেকে ৬ শতাংশ হতে পারে।

গত জুনে এডিবি জানিয়েছিল, ২০২১ সালে জিডিপি প্রবৃদ্ধি হার ৬ দশমিক ১ শতাংশে পৌঁছাতে পারে।

এডিবি আজ বলেছে, গত অর্থবছরের প্রথম ১১ মাসে রপ্তানি বেড়েছে ১৩ দশমিক ৬ শতাংশ এবং রেমিটেন্স বেড়েছে ৩৯ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে, প্রথম ১০ মাসে রাজস্ব ১২ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: কোরবানির হাজার খানেক চামড়া নদীতে ফেলে দিয়েছেন ব্যবসায়ীরা

সম্পূরক পূর্বাভাসে আরো বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় সংক্রমণের নতুন ঢেউয়ের প্রভাবে ২০২১ সালে অপেক্ষাকৃত কম ৮ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি এবং ২০২২ সালে প্রবৃদ্ধি ৭ দশমিক শতাংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারতে ২০২১ সালের প্রবৃদ্ধি গত এপ্রিলে ১১ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ অনুমান করা হয়েছে এবং ২০২২ সালে ৭ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি ধরা হয়েছে।


একাত্তর/আরএ

কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক প্রধান কার্যালয়ে বাংলাদেশ-সংশ্লিষ্ট 'কনস্টিটিউয়েন্সি'-এর ‘বিকল্প নির্বাহী...
বাংলাদেশ ইকোনমিক জোনস ইনভেস্টরস অ্যাসোসিয়েশন (বেজিয়া) ও প্রাইভেট ইকোনমিক জোনস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পেজাব)-এর যৌথ উদ্যোগে একটি ফোরাম সভা অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিতে খুব বেশি সন্তুষ্ট হতে পারছেন না বাংলাদেশি উদ্যোক্তারা। তাদের মতে, মাত্র ১ শতাংশ ছাড় দিয়ে, কয়েকগুণ বেশি সুযোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এছাড়া, দেশটির...
গ্রীষ্মকালীন দলবদলে প্রায় ৪৫০ মিলিয়ন পাউন্ডের পর্বতসম অর্থ উড়িয়েও বেশ হাঁসফাঁস করেই জয় তুলে নিল ম্যানচেস্টার সিটি। শনিবার ঘরের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে সদ্য ইংলিশ প্রিমিয়ার লিগে উঠে আসা কোভেন্ট্রি...
প্রতারণার মামলায় দাণ্ডিত সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসাইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এ আদেশের ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন...
বরগুনার তালতলীতে প্রথমবারের মতো বিরল ও বিষধর ‘স্পট-টেইলড গ্রিন পিট ভাইপার’ বা দাগী লেজা সবুজ বোড়া সাপ উদ্ধার করা হয়েছে। 
লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে নিজ ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই আগুনে ১১টি বসতঘর ও ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছে একাধিক পরিবার,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর