ফুটপাত বিক্রি-ভাড়া বন্ধে সরকারের পদক্ষেপ জানতে চান হাইকোর্ট

আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০৩:৪৮ পিএম

ঢাকায় ফুটপাত বিক্রি ও ভাড়া দেওয়ার সঙ্গে জড়িতদের তালিকা জমা দেওয়ার নির্দেশনার অগ্রগতি জানতে চেয়েছেন হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে অগ্রগতি জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্টে বেঞ্চ সরকারকে এ বিষয়ে অগ্রগতি জানানোর নির্দেশনা দেন।

ঢাকার ফুটপাত বিক্রি করে জনগণের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) একটি রিট দায়ের করে।

শুনানি শেষে হাইকোর্ট ২০২২ সালের ২১ নভেম্বর রুল জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, সিআইডি ও রাজউককে ফুটপাত বিক্রির সঙ্গে যারা জড়িত তাদের তালিকা ৬০ দিনের মধ্যে দাখিল করার নির্দেশ দেন। আদালত আরেক এক আদেশে যাতে আর কেউ ফুটপাত দখল করতে না পারে সে ব্যাপারে তদারকি দল গঠন করার নির্দেশ দেন।

আদালতের নির্দেশনা অনুসারে, কোন প্রতিবেদন দাখিল না করায় এইচআরপিবির পক্ষে রিট মামলাটি আদালতের আদেশের জন্য প্রার্থনা জানালে সোমবার শুনানি হয়।

বাদি পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট মনজিল মোরসেদ।

শুনানি শেষে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ সরকারকে আদালতের নির্দেশনা অনুসারে কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সে বিষয়ে আগামী সোমবারের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

শুনানিতে এইচআরপিবির পক্ষে সিনিয়র এ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, ফুটপাত হলো জনগণের চলাচলের রাস্তা। তা দখল ও বিক্রি করে কিছু প্রভাবশালী ব্যক্তি ও কর্মকর্তারা অর্থ উপার্জন করছে। এটি বন্ধে নির্দেশনা দেয়া হলেও এখন পর্যন্ত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

কেএসএইচ
হাইকোর্টে মামলা তালিকাভুক্ত করে প্রতারণার আশ্রয়ে জামিন নেওয়ার চেষ্টা—এমন অভিযোগে এক আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ।
ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে তৃতীয় দিনের মতো বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  
ঢাকা মহানগরীতে ফুটপাত ও রাস্তা দখল করে পরিচালিত দোকান, রেস্টুরেন্ট ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বর্ধিতাংশ অপসারণে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 
বিধি বহির্ভূতভাবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর