ফুটপাত-রাস্তা থেকে অবৈধ স্থাপনা সরাতে ডিএমপির আল্টিমেটাম

আপডেট : ২৩ মার্চ ২০২৬, ০৫:১৬ পিএম

ঢাকা মহানগরীতে ফুটপাত ও রাস্তা দখল করে পরিচালিত দোকান, রেস্টুরেন্ট ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বর্ধিতাংশ অপসারণে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

সোমবার (২৩ মার্চ) ডিএমপি সদরদপ্তর থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ দখল সরিয়ে না নিলে আগামী ১ এপ্রিল থেকে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

এতে আরও বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন এলাকায় সড়কের পাশে অবস্থিত খাবার রেস্টুরেন্ট, মোটরগাড়ি মেরামতের ওয়ার্কশপ, ওয়েল্ডিং ওয়ার্কশপ, পোশাক ও আসবাবপত্রের দোকানসহ নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান নিজেদের নির্ধারিত সীমানার বাইরে ফুটপাত ও রাস্তার অংশ দখল করে কার্যক্রম পরিচালনা করছে। এতে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে এবং তাদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে।

অনেক রেস্টুরেন্ট ফুটপাতের ওপর রান্নার বার্নার, হাড়িপাতিল ও গ্রিল মেশিন স্থাপন করছে। একইভাবে মোটর ওয়ার্কশপগুলো পুরোনো ও নতুন টায়ার এবং যন্ত্রপাতি ফুটপাত ও সড়কে রেখে কাজ পরিচালনা করছে। কোথাও কোথাও গাড়ি মেরামতের জন্য রাস্তার এক লেন পর্যন্ত দখল করা হচ্ছে। এছাড়া পোশাক ও আসবাবপত্রের দোকানগুলোও প্রদর্শনীর মালামাল ফুটপাতের ওপর রাখছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

ডিএমপি জানায়, এসব কর্মকাণ্ডের কারণে পথচারীরা বাধ্য হয়ে সড়কে চলাচল করছেন, ফলে যানজট বৃদ্ধি পাচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

এ অবস্থায় মহানগরীর সংশ্লিষ্ট সকল ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের জনস্বার্থে অবিলম্বে ফুটপাত ও রাস্তা থেকে মালামাল ও সরঞ্জামাদি অপসারণের জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায় ১ এপ্রিল থেকে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সামারি ট্রায়াল ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে কারাদণ্ড, অর্থদণ্ড এবং সংশ্লিষ্ট মালামাল বাজেয়াপ্তসহ কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করেছে পুলিশ প্রশাসন।

আরবিএস
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৮ জন গ্রেপ্তার হয়েছেন। একই সময়ে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৩ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫৯ টি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৮ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫৫টি মামলা দায়ের করা হয়েছে।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর