বাংলাতে মুক্তি পেতে যাচ্ছে ‘পুষ্পা-২’!

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০৫:০৫ পিএম

ভারতীয় তেলুগু ভাষার ক্রাইম অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র ‘পুষ্পা’ ছবির তুমুল জনপ্রিয়তার পর মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা: দ্য রুল’। ২০২১ সালে অতিমারি পরবর্তী সময়ে মুক্তিপ্রাপ্ত এই ছবি বক্স অফিসে যেন অক্সিজেন জুগিয়েছিল। প্রায় ৩৫০ কোটি রুপির ব্যবসা করে ‘পুস্পা’।

এই ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন অল্লু অর্জুন। তিন বছরের বিরতির পর এবার আসতে চলেছে ছবির দ্বিতীয় পর্ব। রাতারাতি আন্তর্জাতিক তারকা হিসেবে উত্তরণ ঘটেছে অর্জুনের। আরও বড় করে আসতে চলেছে এই সিনেমা।

শুধু তামিল, তেলুগু, মালয়লম, কন্নড়, হিন্দিই নয়, বাংলাতেও মুক্তি পাচ্ছে ‘পুষ্পা ২’। শোনা যাচ্ছে, সেখানেই কণ্ঠ দিতে চলেছেন বাংলার জনপ্রিয় গায়ক তিমির বিশ্বাস। এই ছবির বাংলা ভার্সনে কোনও একটি গান বাংলায় গাইতে চলেছেন তিমির।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, গত বছর এপ্রিল মাসে ‘পুষ্পা ২’-এর প্রথম পোস্টার মুক্তি পেয়েছিলো অল্লুর জন্মদিনে। পোস্টারে যে লুক এর আগে অভিনেতাকে এই রূপে কখনও দেখা যায়নি। লাল টকটকে কপাল আবার কপোল দু’টি নীল। জোড়া ভ্রুর মাঝে জ্বলজ্বলে চন্দনের ফোঁটা।

পরনে শাড়ি, গলায় লেবুর মালা, মুখে দাড়ি-গোঁফ। হাতে ধরা বন্দুক। পোস্টারে খানিকটা বৃহন্নলার সাজেই ধরা দিয়েছেন অল্লু। এর মাঝেই চলতি বছর ৮ এপ্রিল মুক্তি পায় ছবির টিজ়ার। সেখানে একবারে নীল রঙের পট্টু শাড়িতে দেখা যায় অল্লুকে। এর পর থেকে যেন অনুরাগীদের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়।

দ্বিতীয় বার ‘পুষ্পা’কে বড় পর্দায় দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন পুস্পাপ্রেমীরা। ১৫ আগস্ট মুক্তি পাচ্ছে সুকুমার পরিচালিত কাঙ্খিত এই পুস্পা-২।

এনএন
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা, ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর প্রথম সাত দিনের সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ‘ঈদ সিনেমার সাত দিন: অর্জন, চ্যালেঞ্জ ও প্রত্যাশা’ শীর্ষক...
তামিলনাড়ুর মসনদে বসলেন রূপালি পর্দার সুপারস্টার ‘থালাপাতি’ বিজয়। তবে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বিজয়ের এই রাজকীয় শপথ অনুষ্ঠানের সব আলো যেন কেড়ে নিলেন দক্ষিণী সুন্দরী তৃষা কৃষ্ণান।...
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে ৯২ বছর বয়সে রোববার মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আগের শনিবার সন্ধ্যায় শারীরিক অসুস্থতার কারণে তাঁকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর