তীব্র গরমে পুড়ছে দেশ, সহসা মিলবে না মুক্তি

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০৬:৪৮ পিএম

পুরো এপ্রিল মাসজুড়েই তীব্র তাপদাহ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তাই আপাতত গরম থেকে মুক্তি মিলছে না দেশের মানুষের।

রাজশাহী, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গাসহ বেশকিছু জেলায় অতি তীব্র তাপদাহ চলছে। এসব জেলায় ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও তাপ কমবে না বলে জানানো হয়েছে। 

গতকাল দেশের সর্বেচ্চ তাপমাত্রা ছিলো ঈশ্বরদীতে, ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় ছিলো ৩৮.৪ ডিগ্রি। ঢাকার তাপমাত্রা আগামীতে আরো বাড়বে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। 

তীব্র গরমে খেটে খাওয়া মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্বাস্থ্যঝুঁকি জেনেও জীবিকার তাগিদে বাধ্য হয়েই কাজে বের হতে হচ্ছে তাদের।

তীব্র গরম থেকে বাঁচতে দেশের বিভিন্ন জায়গায় বিশেষ নামাজ আদায় করেছেন হাজারো মানুষ। দুই হাত তুলে সৃষ্টিকর্তার কাছে বৃষ্টি জন্য দোয়া করছেন মুসল্লিরা। গরমের কারণে মানুষের পাশাপাশি প্রাণীকূলও পড়েছে বিপাকে। বিভিন্ন হাসপাতালে বেড়ে গেছে রোগীর সংখ্যা। 

এদিকে এখন পর্যন্ত বৃষ্টির কোনো পূর্বাভাস না থাকায় গরমের তীব্রতা আরো বাড়বে বলে জানিয়ে আবহাওয়া অফিস।

দুর্বিষহ হয়ে পড়া জীবনে স্বস্তি আনতে চুয়াডাঙ্গায় বৃষ্টির জন্য আয়োজন করা হয় বিশেষ মোনাজাতের। সেখানে টানা ২৩ দিন ধরে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। গৃহপালিতসহ সব পশুপাখিরা অসুস্থ্য হয়ে পড়ছে। পুড়ছে ফসলের মাঠ। শুকিয়ে যাচ্ছে নদী-বিলের পানি। 

ঝিনাইদহ, মোংলা, পাবনাতেও সৃষ্টিকর্তার কাছে বৃষ্টি চেয়ে নামাজ আদায় করেন হাজারো মানুষ।

রাজশাহীতে রোদে দাঁড়িয়ে থেকে কাজ করে যাওয়া ট্রাফিক পুলিশ, পথচারী ও খেটে খাওয়া মানুষদের স্যালাইন, শরবত ও বিশুদ্ধ পানি বিতরণ করতে দেখা গেছে সেচ্ছ্বাসেবী সংগঠন ভাইব্রেন্ট ভিশনারিজকে।

গরমের কারণে রাজশাহী মেডিক্যালের শিশু ওয়ার্ডে রোগী ভর্তি রয়েছে ৫০০ জন। যাদের বেশিরভাগই জ্বর, নিউমোনিয়া ও পেটের বিভিন্ন রোগে ভুগছে। 

এদিকে সারাদেশের তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে নারায়ণগঞ্জের জনজীবন। হাসপাতালে বেড়েছে গরমজনিত রোগীর সংখ্যা। সেখানে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণের উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন। 

রোদ-গরম উপেক্ষা করে মাঠে কাজ করতে গিয়ে বিপর্যস্ত হয়ে পড়েছেন নীলফামারীর কৃষি শ্রমিকরা। পাশাপাশি লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে বোরো আবাদসহ শিল্পকারখানার উৎপাদন। 

এদিকে এখন পর্যন্ত বৃষ্টির কোনো পূর্বাভাস না থাকায় গরমের তীব্রতা আরো বাড়বে বলে জানিয়ে আবহাওয়া অফিস। 

 

 

এআর
বগুড়ায় সকাল গড়িয়ে দুপুরও সূর্যের দেখা মিলছে না। বাড়ছে শীতের তীব্রতা। বইছে মৃদু ঠাণ্ডা হাওয়া।
পঞ্চগড়ের তেঁতুলিয়ার জনজীবন স্থবির হয়ে পড়েছে। টানা চার দিন ধরে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে অবস্থান করছে।
মাঘের শুরুতে তীব্র শীত অনুভূত না হলেও কয়েকদিন থেকে নওগাঁয় বেড়েছে শীতের দাপট। গত দুইদিন থেকে দেখা মিলছে না সূর্যের। ফলে সকালে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। ঝিরঝির কুয়াশায় রাস্তাঘাট ভিজে গেছে। রোদহীন...
দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। বুধবার (৮ জানুয়ারি) সকাল ছয়টায় জেলায় ১২ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর