আবারও আলোচনায় প্রথম নারী অভিভাবক বাঁধন

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০২:১৮ পিএম

মাকে সন্তানের অভিভাবকত্ব কেনো দেয়া হবে না, এটি জানতে চাওয়ার পাশাপাশি সন্তানের অভিভাবকত্ব নির্ধারণে নীতিমালা তৈরির যে আদেশ হাইকোর্ট দিয়েছে, তাতে উচ্ছ্বসিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

তিনিই দেশের একমাত্র ও প্রথম মা, যিনি ছয় বছর আগে আদালতের নির্দেশে সন্তানের একক অভিভাবকত্ব পেয়েছিলেন। আদালতের এই আদেশকে একটি বড় অর্জন বললেন রিটকারী আইনজীবীও।

কয়েকবছর আগে কন্যার অভিভাবকত্ব পেলেও এই রায়ের মাহাত্ম্য পুরোপুরি বুঝে উঠতে পারেননি অভিনেত্রী। তবে সময়ের সঙ্গে সঙ্গে গুরুত্বটা বুঝতে পেরেছেন তিনি।

বাঁধন বলেন, ‘বাচ্চাটাকে কাছে রাখতে চেয়েছি, যেহেতু ওর সব ভরণপোষণ আমিই করতাম। তাহলে আমি কেন তার অভিভাবক হতে পারব না। বাচ্চার বাবা কোনো দায়িত্ব পালন করেননি। আদালতে সেটি প্রমাণিত হয়েছে। তাই আমাকেই দেয়া হয়েছিল।’

সে সময় স্বামীর সাথে ছাড়াছাড়ির পর অভিনেত্রী জানতে পারেন, সন্তানের অভিভাবক তিনি নন। কেননা শত বছরেরও বেশি সময় আগের ১৮৯০ সালের অভিভাবকত্ব আইন বলছে, গর্ভধারিণী মা সন্তানের অভিভাবক নন। 

শত বছরের সেই বাধা কাটাতে আদালতে গিয়েছিলেন বাঁধন। ২০১৮ সালের ৩০ এপ্রিল পারিবারিক আদালত অভিনেত্রী বাধনকে তার একমাত্র কন্যা মিশেল আমানি সায়রার অভিভাবক হিসেবে স্বীকৃতি দেয়। সেটি ছিলো দেশের প্রথম ও একমাত্র ঘটনা।

এবার ছয় বছর পর গেলো সোমবার হাইকোর্টে আবারো ওঠে বাঁধন প্রসঙ্গ। কয়েকটি মানবাধিকার সংগঠনের করা রিটের প্রেক্ষিতে হাইকোর্ট জানতে চায়, ১৮৯০ সালে করা আইনে কেনো নারীদের অভিভাবকত্বের স্বীকৃতি দেয়া হবে না? সেইসাথে নারীকে অভিভাবকত্ব দিতে একটি নীতিমালা প্রণয়নের নির্দেশ দেন আদালত।

শুনানিতে বাঁধনের অভিভাবকত্ব পাওয়া নিয়েও আলোচনা হয়। যাকে একটি বড় অর্জন বলছেন রিটকারী আইনজীবী সারা হোসেন।

আদালতের সর্বশেষ আদেশে উচ্ছ্বসিত অভিনেত্রী বাঁধন বললেন, পরিবর্তন হচ্ছে। আরও হবে।

বাঁধনের মতে, যে ধারাটি তার মাধ্যমে শুরু হয়েছে তা চলমান থাকবে। এবং সামনে আইনে সংশোধনী আসবে।

এর আগে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বাবার পাশাপাশি মায়ের অভিভাবকত্বের স্বীকৃতি দিয়েছিলো হাইকোর্ট।

 

একাত্তর/আরএ
প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ সেপ্টেম্বর...
প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এজাহারনামীয় আসামি আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ আগস্ট দিন...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর