বাড়ছে নদীর পানি, ভারী বৃষ্টির পূর্বাভাস 

আপডেট : ০৬ মে ২০২৪, ০৯:৫৯ পিএম

দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওরের জেলা সিলেট এলাকার প্রধান নদীগুলোর পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে। একইসঙ্গে অন্যান্য জেলাগুলোতেও প্রধান প্রধান নদীর পানি বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।

ঢাকার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান পূর্বাভাসের এ তথ্য জানান।

এদিকে বাংলাদেশ ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে আগামী ২৪ ঘন্টার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হেতে পারে।

আর এই সময়ে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রধান প্রধান নদীগুলোতে পানি সমতলে সময়বিশেষ বাড়তে পারে। আর নেত্রকোনা ও কিশোরগঞ্জের প্রধান নদীগুলোর পানি স্থিতিশীলভাবে বৃদ্ধি পেতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় ভারি বৃষ্টিপাত কমে আসবে এবং নদীর পানি সমতলে পুনরায় হ্রাস পেতে পারে।

ঢাকার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, এখন পর্যন্ত যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে, তাতে এবছর আকস্মিক বন্যার সম্ভাবনা নেই। 

আরবি
ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা উজানের পাহাড়ি ঢল কমায় নীলফামারীতে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি।
ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়ে বিপৎসীমার মাত্র ৩৬ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। দুই একদিনের মধ্যে বিপৎসীমা পার হবার শঙ্কা রয়েছে।
ভারী বৃষ্টি ও ভারতের উজানের ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী ও নোয়াখালীসহ দেশের আটটি জেলা। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙনস্থল দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করতে থাকায়...
কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটে নদনদীর পানি বাড়ছে। বুধবার সন্ধ্যা ৬টায় সিলেটে প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারাসহ সারি নদীর পানি বিপৎসীমা ছাড়িয়ে গেছে। আরও কয়েকটি পয়েন্টে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর