জিএম কাদেরই জাপার চেয়ারম্যান: হাইকোর্ট

আপডেট : ১২ মে ২০২৪, ১২:৩৩ পিএম

গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরই জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এবং তাকে দ্বায়িত্ব পালন করতে আর কোনো বাধা নেই বলে আপিল বিভাগের এক আদেশের পরিষ্কার হয়ে গেছে।

অভ্যন্তরীণ কোন্দলের মধ্যে জিএম কাদেরকে দলীয় কাজে নিষেধাজ্ঞা দিয়ে নিম্ন আদালত যে আদেশ দিয়েছিলো, সেই আদেশ স্থগিত করে কাদেরের দায়িত্ব পালন বৈধ করেছিলেন হাইকোর্ট।

কিন্তু হাইকোর্টের রায় না মেনে লিভ টু আপিল করা হয়। রোববার সেই আবেদনও খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আর এতে চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের কাজ চালিয়ে যেতে আর বাধা থাকলো না।

আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে হাইকোর্টের দেওয়া রুল নিষ্পত্তি করতেও নির্দেশ দেওয়া হয়েছে।

সাবেক সেনাশাসক এইচএম এরশাদের গড়া দল জাতীয় পার্টির চেয়ারম্যান কে, তা নিয়ে অনেকদিন ধরেই গণ্ডগোল চলছে। বিশেষ করে এরশাদের মৃত্যুর পর তার স্ত্রী রওশন এরশাদ ও ভাই জিএম কাদের দুই শিবিরে বিভক্ত হয়ে নিজেদের দলীয় প্রধান হিসেবে দাবি করে আসছেন।

সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই বিভক্তি আরো স্পষ্ট হয়ে ওঠে। দুই জনই নির্বাচন কমিশনে দলীয় প্রার্থীদের পৃথক তালিকা পাঠান। পরে অবশ্য জিএম কাদেরই টিকে যান। রওশনপন্থী কোনো নেতাকে মনোনয়ন দেননি জিএম কাদের।

এরি মধ্যে ২০২২২ সালের চার অক্টোবর দল থেকে বহিষ্কৃত সাবেক এমপি জিয়াউল হক মৃধা জাপার চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেন।

কয়েকদিন পরই ৩১ অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত জিএম কাদেরের দলের সব কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করে অস্থায়ী আদেশ দেন।

এরপর এই আদেশের বিরুদ্ধে কাদেরপন্থীরা যান হাইকোর্টে। একই বছরের ২৯ নভেম্বর নিম্ন আদালতের নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেন হাইকোর্ট। পাশাপাশি দেওয়া হয় রুল।

পরে হাইকোর্টের আদেশ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়। সেই আবেদনও এদিন খারিজ হয়ে গেলো।

আরবি
হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
দলে কোনো ধরনের অভ্যন্তরীণ বিভাজন বা দল ভাঙার ঘটনা ঘটলেও স্থানীয় সরকার নির্বাচনে তার কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে দাবি করেছে জাতীয় পার্টি (জাপা)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। এই রায়ের ফলে তার সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার...
সংবিধানের বহুল আলোচিত পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ও গণভোটের বিধান বিলুপ্তিসহ সংবিধানের কয়েকটি বিধানকে...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর