জাল সার্টিফিকেট গ্রহীতাদের শনাক্তে কাজ করবে বুয়েট

আপডেট : ১২ মে ২০২৪, ০৩:০৪ পিএম

অবৈধভাবে টাকার বিনিময়ে যারা কারিগরি শিক্ষা বোর্ডের সনদপত্র সংগ্রহ করেছে তাদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ডিবি পুলিশ প্রধান। 

রাজধানীর মিন্টু রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ডিবি প্রধান জানান, টাকার বিনিময়ে সার্টিফিকেট সংগ্রহকারীদের শনাক্তে কারিগরি শিক্ষাবোর্ডের সিস্টেম এনালিস্ট একেএম শামছুজ্জামানকে জিজ্ঞাসাবাদের জন্য আবারো হেফাজতে আনা হয়েছে। টাকার বিনিময়ে সার্টিফিকেট গ্রহীতাদের শনাক্তে বুয়েটের একটি দলও কাজ করবে বলে জানান ডিবি প্রধান।

ভুয়া লোকদের কাছে হস্তান্তর হওয়া হওয়া মূল সনদ ও নম্বরপত্র জব্দ করার প্রক্রিয়া কী হবে তা গোয়েন্দা পুলিশকে জানিয়েছেন, সনদ ও নম্বরপত্র জালিয়াতির দায়ে গ্রেফতার হওয়া কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম এনালিস্ট এ কে এম শামসুজ্জামান। 

দ্বিতীয় দফায় ডিবি পুলিশ হেফাজতে চার দিনের জিজ্ঞাসাবাদে তিনি এ প্রক্রিয়া কথা বলেন। ইতোমধ্যে আদালতে ১৬৪ ধারায় শামসুজ্জামানের জবানবন্দি দেয়ার কথাও জানান ডিবি প্রধান। 

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, বছরের পর বছর যেসব মার্কশিট ও সার্টিফিকেট বিক্রি করেছে, সেগুলো কীভাবে শনাক্ত করে বাতিল করা যায় সে সম্পর্কে শামসুজ্জামান গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দিয়েছেন। যা আমরা কারিগরি শিক্ষাবোর্ডের সচিবের কাছে এবং সংশ্লিষ্ট বোর্ডকে আমরা তথ্য ও পরামর্শ দেবো।    

সার্টিফিকেট জালিয়াতির ঘটনায় সাংবাদিক ও দুদকের কর্মকর্তাদের মোটা অঙ্কের টাকা দেয়ার দাবি করেছেন শামসুজ্জামান। দাবির সত্যতা যাচাইয়ে যাদের নাম এসেছে তাদের শাসুজ্জামানের মুখোমুখি করা হতে পারে বলে জানান এই 

ডিবি প্রধান আরও বলেন, দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমার কথা হয়েছে। তাদেরও তিন সদস্যের কমিটি আছে তাদেরও আমরা বলেছি, প্রয়োজনে আপনারাও শামসুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করতে পারেন। উনারা যদি আসেন কথা বলবেন। আমি মনে করি, যাদের নাম বলেছেন প্রয়োজন হলে আমরাও কথা বলবো। 

সনদ তৈরি ও বিক্রির অভিযোগে ৩১ মার্চ এ কে এম শামসুজ্জামানকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে আটক হন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রীসহ কয়েকটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক। 

আরবিএস
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানি সম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. প্রকৌশলী মো. সব্বির মোস্তফা খান।
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের জয় উদ্‌যাপনকে কেন্দ্র করে রাজধানীর আদাবর এলাকায় বিএনপি নেতা আবুল বাশার খুন হন বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর