ঢাকায় এসে ফুচকা খেয়ে লু বললেন ‘বেস্ট’

আপডেট : ১৪ মে ২০২৪, ১১:৩৪ পিএম

ঢাকা সফরে এসে এবার বাংলাদেশের ফুচকাকে ‘বেস্ট’ বললেন সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

সফরের প্রথম দিন মঙ্গলবার বাংলাদেশি ফুচকা ও ঝালমুড়ির স্বাদ নিয়েছেন তিনি। সঙ্গে ছিলেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

শেফ রহিমা সুলতানা এ ফুচকা ও ঝালমুড়ি পরিবেশন করেন। ফুচকার স্বাদ নিয়ে ডোনাল্ড লু ও রাষ্ট্রদূত পিটার হাস সমবেত কণ্ঠে বলেন, ‘বাংলাদেশি ফুচকা ইজ দ্য বেস্ট।’

মঙ্গলবার রাতে ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে লু’র ফুচকা খাওয়ার একটি ভিডিও আপলোড করা হয়। পূর্ণাঙ্গ ভিডিও আসবে বলেও জানানো ওই পোস্টের ক্যাপশনে। 

ডেনাল্ড লু এবং পিটার হাসের পরনে ছিলো শেফের অ্যাপ্রন এবং টুপি।

লু’র টুপিতে বাংলায় লেখা ছিলো ‘শেফ ডন’। অ্যাপ্রোনে ইংরেজিতে লেখা ছিলো, ‘আই অ্যাম এ/স (অ্যাসিট্যান্ট সেক্রেটারি)।

আর হাসের অ্যাপ্রোনে লেখা ছিলো, ‘আই অ্যাম দ্যা এমবি (অ্যম্বাসেডর)।’ টুপিতে ‘শেফ পিটার’।

মঙ্গলবার মঙ্গলবার বেলা ১১টার ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লু-কে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম।

গত বছরের জুলাইয়ে লু সর্বশেষ বাংলাদেশ সফর করেন। তখন তিনি যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার সঙ্গী হয়ে ঢাকায় আসেন।

কেএসএইচ
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুসহ মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সদস্যরা পৃথক পৃথকভাবে ওয়াশিংটন ও দিল্লি থেকে ঢাকায় আসবেন শনিবার (১৪...
যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল শনিবার তিনদিনের সফরে বাংলাদেশে আসছে।
আগামী ১০ থেকে ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ ও ভারত সফর কর‌বেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দুই দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর