কল্যাণপুরে ছয় মাসেও শেষ হয়নি রাস্তার কাজ, ভোগান্তি চরমে

আপডেট : ২৩ মে ২০২৪, ০৮:২৪ পিএম

কল্যাণপুরের বিভিন্ন সড়কে মাসের পর মাস ধরে চলছে রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ। কোনো কোনো এলাকায় ছয় মাস পেরিয়ে গেলেও কাজ শেষ হচ্ছে না। এলাকাবাসীর অভিযোগ, কাজের ধীরগতির কারণে তাদের ভোগান্তি শেষ হচ্ছে না। আর এলাকার জনপ্রতিনিধি বলছেন জুনের মধ্যে কাজ শেষ না হলে, ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

কল্যানপুরের ১৩ নম্বর সড়ক। ওয়াসার সুয়ারেজ লাইন সংস্কার ও রাস্তা প্রশস্ত করার কাজ চলছে একযোগে। কিন্তু কাজটি চলছে প্রায় ছয়-সাত মাস ধরে। এতে মানুষের ভোগান্তি চরমে উঠেছে। 

শুধু এই সড়কই নয়। বর্ষার ঠিক আগে কল্যানপুরের বিভিন্ন গলিপথেই চলছে উন্নয়ন কাজ। মাসের পর মাস বেহাল সড়কের কারণে স্কুলগামী শিশু কিশোর অসুস্থ রোগী ও বৃদ্ধদের ভোগান্তি চরমে। এলাকাবাসি বলছেন উন্নয়ন কাজ হবে এটাই স্বাভাবিক। কিন্তু এসব কাজে জনভোগান্তি কমানো বা দ্রুত কাজ শেষ করার চেষ্টা কখনই দেখা যায় না। 

রাস্তায় হাঁটতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ। তাদের একটাই দাবি কাজটি দ্রুত শেষ হোক। 

তবে এলাকার কাউন্সিলর বলছেন,জুন শেষ হবার আগেই সড়কের কাজ শেষ হবে। ঠিকাদারকেও সেটি বলা হয়েছে। নয়তো ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উত্তর সিটি কর্পোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেওয়ান আব্দুল মান্নান বলেন, ওই ঠিকাদার আর্থিক দৈন্যতার কারণে কাজটা করতে পারেনি বা পারছে না। তবে তাকে জুন মাসের মধ্যে কাজ শেষ করতে হবে এটা কিন্তু আমাদের শিডিউলে উল্লেখ করা আছে।  

এলাকাবাসীর চাওয়া একেতো বর্ষা মৌসুম তার ওপর সামনে কোরবানি। এর আগেই কাজ শেষ হবে; এটাই তাদের দাবি। 

আরবিএস
রাজধানীর তেজগাঁওয়ের বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের দ্বারা পিটিয়ে হত্যার অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদটি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর...
রাজধানীর ব্যস্ততম প্রগতি সরণির নতুনবাজার এলাকায় ঢাকা ওয়াসার পাইপলাইন বসানোর দীর্ঘসূত্রতায় তীব্র যানজট ও দুর্ভোগে পড়েছেন সাধারণ নগরবাসী। মূল সড়কজুড়ে অনিয়ন্ত্রিত খোঁড়াখুঁড়ির কারণে দুই থেকে...
রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডিতে খাঁটি স্বর্ণ বিক্রির প্রলোভন দেখিয়ে এক ব্যবসায়ীকে ফাঁদে ফেলে ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় তিন অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ আন্তর্জাতিক প্রতারক ও ডাকাত চক্রের ৯ সদস্যকে...
রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার হওয়া এক লাশের নেপথ্য অপরাধীদের গ্রেপ্তার করে চাঞ্চল্যকর খুনের রহস্যের জট খুলেছে পুলিশ। এক্সপ্রেসওয়ের বনানী অংশে এক ব্যক্তিকে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত...
ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখার দখল নিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। লোহিত সাগরের তীরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই শহরের নিয়ন্ত্রণ নেওয়ার মধ্য দিয়ে দেশটির পশ্চিম উপকূলে নিজেদের অবস্থান আরও...
২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম চলছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে।
মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকায় দেশের আটটি বিভাগেই আগামী পাঁচদিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে বিরোধীদলের আসনসংখ্যার তুলনায় বেশি সদস্য রাখা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর