মানহানি মামলা থেকে খালাস পেলেন রাহুল গান্ধী

কংগ্রেসর মিষ্টি বিতরণ ও উল্লাস

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পিএম

ভারতের প্রধান বিরোধীদল ভারতীয় জাতীয় কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা রাহুল গান্ধী এক বহুল আলোচিত মানহানি মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন। সোমবার উত্তর প্রদেশের সুলতানপুর জেলার একটি স্থানীয় আদালত এই স্বস্তিদায়ক রায় ঘোষণা করেন বলে ভারতীয় টেলিভিশন চ্যানেল সূত্রে জানা গেছে।

রায় ঘোষণার সময় ৫৬ বছর বয়সী রাহুল গান্ধী নিজে সুলতানপুর আদালতে উপস্থিত ছিলেন। নেহরু-গান্ধী রাজনৈতিক রাজবংশের উত্তরসূরি ও ভারতের স্বাধীনতার পর অধিকাংশ সময় শাসন করা কংগ্রেস দলের এই শীর্ষ নেতা আদালত থেকে বের হওয়ার পরপরই বাইরে অপেক্ষারত সমর্থকেরা আনন্দে ফেটে পড়েন। তাঁরা বাজি ফাটিয়ে, ঢাক-ঢোল বাজিয়ে এবং দলীয় পতাকা উঁচিয়ে আদালতের এই রায়কে উদযাপন করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৮ সালে এক রাজ্য বিধানসভা নির্বাচনের প্রচারণাকালে রাহুল গান্ধী ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) তৎকালীন সর্বভারতীয় সভাপতি ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে হত্যার অভিযুক্ত বলে মন্তব্য করেছিলেন। ওই মন্তব্যের প্রেক্ষাপটে উত্তর প্রদেশের সুলতানপুরের এক বিজেপি কর্মী রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলাটি দায়ের করেছিলেন। দীর্ঘ শুনানি শেষে আদালত সোমবার রাহুলকে এই অভিযোগ থেকে খালাস প্রদান করেন।

রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ সময়ে এই রায় এল। বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ভোটার তালিকা সংশোধনের বিতর্কের জেরে গঠিত একজোট বিরোধী শিবিরের আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন রাহুল গান্ধী।

উল্লেখ্য, এর আগে ২০২৩ সালে প্রধানমন্ত্রী মোদীর নিজ রাজ্য গুজরাতের একটি আদালত ‘মোদী পদবি’ নিয়ে করা অন্য এক মানহানি মামলায় রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করেছিল, যার ফলে সাময়িকভাবে লোকসভায় নিজের সংসদ সদস্য পদও হারাতে হয়েছিল তাঁকে। তবে সুলতানপুর আদালতের এই নতুন রায় রাহুল গান্ধী এবং পুরো কংগ্রেস শিবিরের জন্য এক বিরাট আইনি ও রাজনৈতিক জয় হিসেবে দেখা হচ্ছে।

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের দেয়া এক ‘অশালীন ও আপত্তিকর’ মন্তব্যের জেরে দেশটি জুড়ে চরম রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। খাড়গের পদত্যাগ ও ক্ষমা...
ভারতের আধুনিক চিত্রকলার জগতের এক উজ্জ্বল নক্ষত্র, বিশিষ্ট চিত্রশিল্পী যোগেন চৌধুরী আর নেই। রোববার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে...
ভারতের উত্তর প্রদেশের নয়ডার সেক্টর ১২৫ এলাকায় শনিবার বিকেলে এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। রাইপুর এলাকার কমপক্ষে পাঁচটি দোকানে আগুন ছড়িয়ে পড়লে চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। পরবর্তীতে পুলিশ...
বিয়ের বয়স পার হয়েছে মাত্র আটটি মাস! অথচ এর মধ্যেই দাম্পত্য কলহ, আইনি জটিলতা আর মানসিক যন্ত্রণার এক বিষাক্ত চক্রে পিষ্ট হয়ে জীবনপ্রদীপ নিভে গেলো ভারতের গুজরাটের এক ২৪ বছর বয়সী তরুণের। মহারাষ্ট্রের...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের দেয়া এক ‘অশালীন ও আপত্তিকর’ মন্তব্যের জেরে দেশটি জুড়ে চরম রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। খাড়গের পদত্যাগ ও ক্ষমা...
২০৩৪ ফিফা বিশ্বকাপ আয়োজনের ঐতিহাসিক মহাযজ্ঞের ঠিক সাত বছর আগেই নিজেদের ফুটবল ক্ষমতার বড় প্রদর্শনীতে নামছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ সৌদি আরব। ২০২৭ সালে অনুষ্ঠিত হতে যাওয়া ২৪ দেশের এশিয়ান কাপের...
কুমিল্লায় ওয়াজ মাহফিল শেষে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সংঘবদ্ধ ডাকাত দলের হামলার মুখে পড়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী। 
স্প্যানিশ লা লিগায় চলতি মৌসুমে প্রথম হারের তিক্ত স্বাদ পেলো টেবিল টপার বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে নিজেদের ঘরের মাঠে ২-১ গোলে হেরে গেছে কাতালানরা। আর এই মহানাটকীয় ও রোমাঞ্চকর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর