শেখ হাসিনার দেশে ফেরা ঘিরে বিশৃঙ্খলা হলে আইন অনুযায়ী ব্যবস্থা: রিজভী

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পিএম

পলাতক শেখ হাসিনার দেশে ফেরা ঘিরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পরাজিত শক্তির সঙ্গে আঁতাত করে কেউ রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করলে তারা জনগণের কাছে চরমভাবে প্রশ্নবিদ্ধ হবেন।

সোমবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

যৌথসভা শেষে আগামী সাত নভেম্বর ‘ঐতিহাসিক সিপাহি-জনতার বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপির পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেন ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি জানান, দিবসটি উদযাপনে সারা দেশে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি বা শোভাযাত্রা এবং শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করা হবে।

ঐতিহাসিক এই দিবসের গুরুত্ব তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, চব্বিশের জুলাই অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন ঘটাতে ১৯৭৫ সালের সাত নভেম্বরের জাতীয়তাবাদী চেতনা গভীর প্রভাব ফেলেছিল এবং দেশের মুক্তিকামী ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ করেছিলো।

যৌথসভায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
বিএনপি সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাস করে উল্লেখ করে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, দেশের ভাবমূর্তি রক্ষায় গণমাধ্যমকে সর্বদা...
১৯৭১ সালে দেশবিরোধী ভূমিকার কারণেই জামায়াতে ইসলামী বর্তমানে আওয়ামী লীগের সমর্থন চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে ‘গুপ্ত সংগঠন’ এবং জামায়াতে ইসলামী ও শিবিরকে বিগত আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক আঁতাতকারী দল হিসেবে আখ্যায়িত করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন...
বিরোধী দল জামায়াতে ইসলামীর সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিবিড় সখ্য ও সম্পর্ক রয়েছে এবং তা ইতিমধ্যে প্রমাণিত বলে অভিযোগ তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে কাটার ও স্লোয়ারের জাদুতে ব্যাটসম্যানদের নাচানো বাংলাদেশি পেস বোলিংয়ের বরপুত্র মুস্তাফিজুর রহমান এবার মাতাতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার মর্যাদাপূর্ণ ফ্র্যাঞ্চাইজি...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের দেয়া এক ‘অশালীন ও আপত্তিকর’ মন্তব্যের জেরে দেশটি জুড়ে চরম রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। খাড়গের পদত্যাগ ও ক্ষমা...
২০৩৪ ফিফা বিশ্বকাপ আয়োজনের ঐতিহাসিক মহাযজ্ঞের ঠিক সাত বছর আগেই নিজেদের ফুটবল ক্ষমতার বড় প্রদর্শনীতে নামছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ সৌদি আরব। ২০২৭ সালে অনুষ্ঠিত হতে যাওয়া ২৪ দেশের এশিয়ান কাপের...
কুমিল্লায় ওয়াজ মাহফিল শেষে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সংঘবদ্ধ ডাকাত দলের হামলার মুখে পড়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর