নতুন ইতিহাসের সামনে রিয়াল, মরিয়া ডর্টমুন্ড

আপডেট : ০১ জুন ২০২৪, ০৪:৪৬ পিএম

ইউয়েফা চ্যাম্পিয়ন্সলিগের গ্র্যান্ড ফিনালে শনিবার। একদিকে, ইউরোপের রাজা রিয়াল মাদ্রিদ অন্যদিকে, জার্মান ডার্কহর্স বরুশিয়া ডর্টমুন্ড।

এবার শিরোপা জিতলেই ১৫ শিরোপা জয়ের নতুন করে ইতিহাস গড়বে কার্লো আনচেলোত্তির শিষ্যরা। লন্ডনের ওয়েম্বলিতে খেলা শুরু রাত ১টায় ।

নিউইয়র্কের টাইমস স্কোয়ারে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফেস্ট। অন্যদিকে,ওয়েম্বলিতে বেজে উঠেছে ইউসিএলের গ্র্যান্ড ফিনালের হুইসেল। ক্রিকেটে বুদ হওয়ার আগে স্পোর্টস লাভারদের জন্য অ্যাপেটাইজার হিসেবে হাজির রিয়াল মাদ্রিদ-বরুশিয়া ডর্টমুন্ড শোকেস ম্যাচ।

শেয়ানে শেয়ানে টক্কর ঠিক বলা যাচ্ছে না এই ম্যাচটাকে। ১৪টি চ্যাম্পিয়ন্স লিগ জিতে রিয়াল মাদ্রিদ নিজেদের নিয়ে গেছে এক্সোস্ফিয়ারে। অন্যদিকে, বরুশিয়া ডর্টমুন্ড সেই কোন ১৯৯৭ সালে জিতেছিলো নিজেদের একমাত্র ইউসিএল শিরোপা।

দু’দলের হেড হেডেও ঢের এগিয়ে রিয়াল। এখোনো পর্যন্ত ১৩ বারের দেখায় লস ব্লাঙ্কোদের ৬ জয়ের বিপরীতে ডর্টমুন্ডের জয় ৩ ম্যাচে।

তবে এই ম্যাচে সবার নজর থাকবে রিয়াল লেজেন্ড টনি ক্রুসের দিকে। এই ম্যাচটাতেই যে শেষবারের মতো দেখা যাবে এই মায়েস্ত্রোকে। সাথে রিয়াল অধিপতি নাচোও পরের মৌসুমে থাকছেন না লস ব্লাঙ্কো শিবিরে।

১৫ নম্বর শিরোপায় চোখ রাখা রিয়াল মাদ্রিদ লন্ডনের টিকিট পায় বায়ার্ন মিউনিখের বিপক্ষে নাটকীয় জয়ে। লোকে বলে শিরোপা জেতাকে রিয়াল করে ফেলেছে রোজকার রুটিন। তার ওপর এবারে ফাইনালে প্রতিপক্ষ আন্ডারডগ... তবে রিয়াল মাস্টারমাইন্ড খুব ভালো করেই জানেন ফাইনাল ম্যাচে একটু খানি পা হরকালেই ফিরে আসার সুযোগ মিলবে না। ওৎ পেতে বসে থাকবে ডর্টমুন্ড।

ম্যাচটা যেহেতু ফাইনাল, বরুশিয়াও ছেড়ে কথা বলবে না। সেমিফাইনালে পিএসজির বিপক্ষে দুই লেগ মিলিয়ে ২-০ গোলের অ্যাগ্রেগেইটে সবার আগে ফাইনালের জায়গা কিন্তু করে নিয়েছে জার্মান ক্লাবটাই। চলতি আসরের ডার্ক হর্স খ্যাত ডর্টমুন্ড অঘটন ঘটাতেই পা রেখেছে ওয়েম্বলিতে। রিয়াল বধে ৪-২-৩-১ এ কৌশল সাজাচ্ছে জার্মান ক্লাবটা।

রিয়ালের ১৫ নাকি ডর্টমুন্ডের ২... জার্মান ক্লাবটার ম্যাজিক নাকি স্প্যানিয়ার্ডের অমরত্ব। উত্তরে অপেক্ষায় গোটা ফুটবল দুনিয়া।

একাত্তর/আরএ
সদ্য সমাপ্ত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সেন্ট জার্মেইনকে টানা দ্বিতীয়বার ইউরোপ সেরার মুকুট এনে দেওয়ার অন্যতম প্রধান নায়ক খিচা কভারতসখেলিয়াকে মৌসুমের সেরা খেলোয়াড় ঘোষণা করেছে উয়েফা। গত শনিবার...
গত বছর মিউনিখের মাঠে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ফুটবলীয় নান্দনিকতার যে প্রদর্শনী প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) দেখিয়েছিল, শনিবার রাতে বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় দেখা গেল তার ঠিক উল্টো...
পুসকাস অ্যারেনায় শনিবার রাতে ইতিহাস গড়ার একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছিল আর্সেনাল। কিন্তু টাইব্রেকারের ভাগ্য পরীক্ষায় পিএসজির কাছে ৪-৩ ব্যবধানে হেরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি ছোঁয়া হলো না...
প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) টানা দ্বিতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় বিশ্বজুড়ে তাদের ফুটবলীয় প্রতিভা, স্কোয়াডের গভীরতা এবং ট্যাকটিক্যাল কৌশলেরই প্রমাণ দিচ্ছে। তবে, প্যারিসের এই ক্লাবটির...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর