ভারতের কাছে বড় হারে প্রস্তুতি শেষ বাংলাদেশের

আপডেট : ০২ জুন ২০২৪, ০৯:৫৪ এএম

হার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শেষ করলো বাংলাদেশ। বিশ্বকাপের শেষ অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে ৬০ রানে হেরেছে টাইগাররা।

শনিবার প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৮২ রান করে ভারত। জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১২২ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।

নিউইয়র্কের নাসাও কাউন্টি স্টেডিয়ামে ১৮৩ রানের লক্ষ্যে খেলতে নেমে দলের বোর্ডে ১০ রান উঠতেই সাজঘরে ফেরেন সৌম্য সরকার, লিটন দাস আর নাজমুল হোসেন শান্ত।

এর মধ্যে সৌম্য আর শান্ত রানের খাতাই খুলতে পারেননি। সৌম্য ২ বলে ০ আর শান্ত ৬ বলে করেন ০। অফফর্মে থাকা লিটন ৮ বলে ৬ করে বাজেভাবে ফেরেন বোল্ড হয়ে।

পাওয়ার প্লের ৬ ওভারে ৩ উইকেটে মাত্র ২৭ রান তুললে ম্যাচ থেকে আদতে ছিটকে পড়ে বাংলাদেশ।

তাওহিদ হৃদয় আর তানজিদ হাসান তামিম হাল ধরার চেষ্টা করলেও টি-টোয়েন্টির খেলাটা খেলতে পারেননি। তামিম ১৮ বলে ১৭ করে হন হার্দিক পান্ডিয়ার শিকার। বড় ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ হন হৃদয়, করেন ১৪ বলে ১৩।

এরপর সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহ রিয়াদ দলকে টেনে তোলার দায়িত্ব নেন। যদিও জয়ের সুযোগ ছিলো না বাংলাদেশের। সাকিব-মাহমুদউল্লাহ গড়েন ৭৫ রানের জুটি।

এরপর রিশাদ হোসেন ৫ আর জাকের আলী অনিক ফেরেন ০ করে। শেষ পর্যন্ত ১২২ রানে থামে বাংলাদেশের ইনিংস।

একাত্তর/আরএ
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
বার্সেলোনার বিখ্যাত অ্যাকাডেমি ‘লা মাসিয়া’য় বেড়ে উঠে সেখান থেকে ফুটবল ক্যারিয়ারের কড়া নাড়া, অথচ সেই ঘরের ছেলেই এবার গায়ে চাপালেন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক সাদা জার্সি! চেলসি ছেড়ে...
বিশ্বকাপ ফুটবলের ভবিষ্যৎ লভ্যাংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির গোপন ও বিতর্কিত পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর আন্তর্জাতিক ফুটবল সংস্থা- ফিফার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অংশ হিসেবে আনুষ্ঠানিক...
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর