যেখানে সেখানে হাট বসালে পশু জব্দ: ডিএমপি কমিশনার

আপডেট : ০৭ জুন ২০২৪, ০৫:৪৭ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, কোনো অবস্থায় রাস্তার ওপর গরু নামানো বা হাট বসানো যাবে না, আর তা না মানলেই ব্যবস্থা। যেখানে সেখানে হাট বসালে পশু জব্দ করাসহ সংশ্লিষ্টদের আটক করা হবে।

শুক্রবার আসন্ন ঈদুল আযহায় কোরবানির পশুর হাটে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, প্রতিটি হাটের নিরাপত্তার জন্য আলাদা আলাদা সমন্বয় টিম গঠন করা হয়েছে। এছাড়া রাজধানীর প্রতিটি প্রবেশ পথে পুলিশ পাহারা থাকবে।

তিনি জানান, ঢাকার দুই সিটি কর্পোরেশনের মোট ১৯টি কোরবানির পশুর হাট বসবে যার মধ্যে ১৭টি অস্থায়ী। এক হাটের গরু কেউ অন্য হাটে নিয়ে যাওয়ার চেষ্টা করলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া পশুবাহী ট্রাকে নির্দিষ্ট গন্তব্যস্থলে ব্যানার লাগানোর অনুরোধ জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকার ভেতরে পশুর হাটে যারা কাজ করবেন তাদের সমন্বয় থাকবে। পশুর হাটে অজ্ঞান পার্টি ও মলম পার্টি ও জাল টাকার ব্যাপারে ডিবির টিম সজাগ থাকবে। এছাড়া ঢাকার বাইরে থেকে ট্রাকে গরু আনবেন তাদের হাইওয়ে পুলিশ, নৌ পথে যারা গরু আনবেন তাদের জন্য নৌ-পুলিশ নিরাপত্তা দেবে। অনলাইনে সতর্কতার সঙ্গে পশু কেনার আহ্বান জানান ডিএমপি কমিশনার।

একাত্তর/আরএ
অপরাধীর কোনো দল, মত বা সামাজিক শ্রেণি নেই উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, পুলিশকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়, বরং জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ট্রাফিক জরিমানার এসএমএস পাঠিয়ে প্রতারণার চেষ্টা করা হচ্ছে।
রাজধানীতে ছিনতাই ও চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি জানান, অপরাধী যেই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে...
ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে তৃতীয় দিনের মতো বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর