শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে গান্ধী পরিবারের সদস্যরা

আপডেট : ১০ জুন ২০২৪, ০৬:৪৪ পিএম

ভারত সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গান্ধী পরিবারের সদস্যরা। এদের মধ্যে ছিলেন- কংগ্রেসের পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী, বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও কংগ্রেসের জেনারেল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র।  

নরেন্দ্র মোদীর টানা তৃতীয় মেয়াদের শপথ অনুষ্ঠানে অংশ নিতে শনিবার দুইদিনের সফরে ভারত যান শেখ হাসিনা। সেখানে ভারতের প্রধানমন্ত্রীসহ, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, ভুটানের প্রধানমন্ত্রীসহ ভারতের বেশ কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। 

মঙ্গলবার বিকেলে শেখ হাসিনার সঙ্গে তার দিল্লির আবাসস্থল হোটেল আইটিসি মৌর্যতে দেখা করতে আসেন গান্ধী পরিবারের সদস্যরা। এ সময় হৃদ্যতাপূর্ণ পরিবেশে গান্ধী পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

সৌজন্য সাক্ষাতের পর কংগ্রেসের এক হ্যান্ডেলে একটি ছবি ও ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, আস্থা, সহযোগিতা ও পারস্পরিক সমৃদ্ধির প্রতিশ্রুতির ভিত্তিতে ভারত-বাংলাদেশ বন্ধনকে শক্তিশালী করার জন্য বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

শেখ শেখ হাসিনা ও গান্ধী পরিবারের মধ্যে রয়েছে ঐতিহাসিক সম্পর্ক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে ভারতের তখনকার ইন্দিরা গান্ধীর সম্পর্কও ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ।

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে অবস্থান নেন ইন্দিরা গান্ধী। তখন থেকেই তাকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে দেখা হয়।

সৌজন্য সাক্ষাতে হোটেলে পৌঁছানোর পর সোনিয়া, প্রিয়াঙ্কা ও রাহুলকে উষ্ণ শুভেচ্ছা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী। এরপর তাদের সঙ্গে বৈঠক হয়। 

এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, প্রেস সচিব নাঈমুল ইসলাম খান প্রমুখ। 

 

আরবি
দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা নাশকতা চালাচ্ছে উল্লেখ করে তাদেরকে শক্ত হাতে দমন করার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনকারীদের সাথে তিনি বসতে চান।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর