ঈদের আগে খামারে আগুন, পুড়লো ১৩ গরুসহ বহু মুরগি

আপডেট : ১২ জুন ২০২৪, ১২:৪৮ পিএম

মাদারীপুরে মধ্যরাতে একটি গরুর খামারে আগুন লেগে ১৩টি গরু মারা গেছে। এক পর্যায়ে গরুর খামারে লাগা ওই আগুন ছড়িয়ে পড়ে পাশের মুরগির খামারেও। দাবি করা হচ্ছে, ওই খামারে অন্তত সাড়ে তিন হাজার মুরগি পুড়ে মারা গেছে।

মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে জেলার শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের  কালিখোলা বাজার এলাকায় মিলন মুন্সির গরুর খামারে প্রথমে আগুনের ঘটনা ঘটে। পরে ওই আগুন একই ব্যক্তির মুরগির খামারে গিয়েও লাগে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খামারে ১৪টি গরু বাধা ছিল। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে একটি গরুর রশি কেটে দেওয়া সম্ভব হয়। বাকিগুলো হয়নি। 

সকালে শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মো. সেলিম মিয়া, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকাসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

খামারের মালিক মিলন মুন্সি জানান, গত বছর গরুগুলো কিনেছিলাম। এবছর কোরবানিতে বিক্রি করার জন্য প্রস্তুত করা হয়েছিল। আজকে বিভিন্ন হাটে গরুগুলো বিক্রির কথা ছিল।

তিনি জানান, খামারে ১৩টি গরুসহ প্রায় সাড়ে তিন হাজার মুরগি পুড়ে মারা গেছে। মিলনের দাবি, তার ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা।

এদিকে ওই আগুনের কোনো কারণ নিশ্চিত না হওয়া গেলেও এলাকাবাসী ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে বিষয়টি নাশকতা কিনা তাও ক্ষতিয়ে দেখতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। 

একাত্তর/এসি
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ভোগ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা,...
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদী এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে পুলিশ।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর