বনানীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১৫ জুন ২০২৪, ০১:৫৮ পিএম

রাজধানীর বনানীতে যাত্রীবাহী বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে বেশ কিছুদূর টেনে নিয়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বনানী ২৭ নম্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আক্কাস। তার বাড়ি বগুড়া। তিনি এসকিউ ক্যাবলসে টার্ন্সপোটে কর্মরত ছিলেন। আক্কাস সাবেক সেনা সদস্য বলে জানা গেছে।

বনানী থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, বাসটি জব্দ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে সুরতহাল তৈরি করছে। নিহতের বয়স ৫০ থেকে ৫৫ হতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টাঙ্গাইলের মধুপুরগামী বিনিময় পরিবহনের একটি বাসের ওই মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এটি বেপরোয়া গতিতে চলছিলো।

একাত্তর/আরএ
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর উত্তরায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাসায় ফেরার পথে বাস চাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে উত্তরা তিন নম্বর সেক্টরের জসিমউদ্দীন রোড বাসস্ট্যান্ড এলাকায় এ...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর