ঈদে আনন্দ উপভোগ করার সুযোগ নেই: ফখরুল

আপডেট : ১৭ জুন ২০২৪, ০৭:১৬ পিএম

দেশবাসীকে নিজ দলের পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এবারের ঈদে আনন্দ উপভোগ করার সুযোগ নেই।

সোমবার সকালে মির্জা ফখরুল তার নিজ জেলা ঠাকুরগাঁও কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে কালিবাড়ির নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, এ বছর মুদ্রাস্ফীতির কারণে ক্রয়ক্ষমতার ঊর্ধ্বে কোরবানির পশু কিনতে অনেকেই আর্থিকভাবে আক্রান্ত হয়েছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। কোরবানির মাংস রান্না করতে যে মসলা ও উপকরণ প্রয়োজন হয় তাও সংগ্রহ করতে হিমশিম খেতে হয়েছে। তাই এবারের ঈদে আনন্দ উপভোগ করার সুযোগ নেই।

ঈদুল আজহা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ঈদুল আজহা মানুষকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত করে। এই দিনে পশু কোরবানির মাধ্যমে আমাদের অশুভ ইন্দ্রিয়গুলো বিসর্জন দিই। দেশে দুর্নীতি একটা ব্যাধি হয়ে উঠেছে। আমরা মনে করি, ঈদুল আজহার ত্যাগের মধ্য দিয়ে আজ যারা দুর্নীতিতে নিমজ্জিত আছেন, তারা দুর্নীতি ত্যাগ করবেন। সেই সঙ্গে তাদের সব অশুভ আকাঙ্ক্ষা বিসর্জন দেবেন এবং একই সঙ্গে জনগণের জন্য, মানুষের কল্যাণে তারা কাজ করবেন।

এদিকে সেন্টমার্টিন নিয়ে বিএনপি গুজব ছড়াচ্ছে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ওবায়দুল কাদেরের কথার জবাব দিতে আমার রুচিতে বাধে। যারা রাজনীতি করছেন, ক্ষমতায় আছেন, তারা যদি সত্যকে উপলদ্ধি না করেন; তারা যদি দেশের সমস্যাগুলো বুঝতে না পারেন; তারা যদি গণমানুষের আকাঙ্ক্ষা বুঝতে না পারেন, তাহলে তারা কীভাবে শাসক হবেন?

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সেন্টমার্টিন বিষয়টি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যা–ই বলুক না কেন, এটা তো সত্য, সেন্ট মার্টিনে মিয়ানমারের ঘটনা একটা সমস্যার সৃষ্টি করেছে। সেখানে জাহাজ যেতে পারছে না, খাদ্য যেতে পারছে না। এখানকার অধিবাসীরা অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছে, নিরাপত্তার অভাব বোধ করছে। কিন্তু এসব বিষয় তারা (সরকার) স্বীকার না করে ভিত্তিহীন কথা বলছে। এসব ভিত্তিহীন, বানোয়াট কথার আমরা কোনো গুরুত্ব দিই না।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সল আমিনসহ জেলা ও উপজেলার বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরবিএস
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর