তিস্তার পানির জট ছাড়ছে?

আপডেট : ২৩ জুন ২০২৪, ০৬:৩২ পিএম

তিস্তার পানি ব্যবস্থাপনায় ভারত-বাংলাদেশ যৌথ অংশগ্রহণকে স্বাগত জানিয়েছে কূটনীতিকরা। তারা মনে করেন, দুই দেশের যেমন তিস্তার পানির প্রয়োজন, তেমনি দুই দেশই একে অপরের রাজনীতির গতি-প্রকৃতি সম্পর্কে জানে।

তারা আশা করেন, তিস্তা প্রকল্পে শুধু মুখের কথায় নয়, কারিগরি এবং বিনিয়োগে ভারত এগিয়ে আসবে। 

ভারত-বাংলাদেশ দুই দেশের সর্বোচ্চ নেতার বৈঠক মানেই কোন না কোন সিদ্ধান্ত। যার রাজনৈতিক সিদ্ধান্ত বৈঠককালীন হলেও, কারিগরি বা মাঠ পর্যায়ে বাস্তবায়ন হতে পার হতে হয় বহু ধাপ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে তিস্তার পানি ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ অংশ জুড়ে ছিল। কারণ নদীর পানি যেমন দুই দেশের দরকার আবার পানি প্রবাহও কমছে দ্রুত। ভাটির দেশ হিসাবে বাংলাদেশ তাই বঞ্চিত এর ন্যায্য হিস্যা থেকে। তাইতো নতুন সমীক্ষা আর কারিগরি জ্ঞানকে কাজে লাগাতে চায় দুই দেশ

বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতীয় হাই-কমিশনার পঙ্কজ শরণ বলেন, নেতারা ওপর থেকে রাজনৈতিক সিদ্ধান্ত দেন। তারা যা বলেন, তা বাস্তবায়ন হয় ধাপে ধাপে। সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক আস্থা ও সমঝোতা। আমাদের নিকট ভবিষ্যৎ নয়, দূরের দিকে তাকাতে হবে। সামনের দিনগুলোতে কি কি সমস্যা আসতে যাচ্ছে, তা নিয়ে কাজ করতে হবে।

তবে, বিষয়টিকে দীর্ঘায়িত না করে দ্রুততম সময়ে বিনিয়োগ নিশ্চিত করার পরামর্শ কূটনীতিকদের।

বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতীয় হাইকমিশনার বীনা সিক্রি বলেন, তিস্তার পানি ব্যবস্থাপনা নিয়ে যে আলোচনা হয়েছে, তা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ও ভারত একসাথে তিস্তার পানি ব্যবস্থাপনা করবে, একই পরিকল্পনা অনুযায়ী কাজ করবে, যা আশাব্যঞ্জক। সাত মাস ধরে তিস্তায় পানি থাকে না। ভারত পুনর্বিনিয়োগ নিয়ে এই প্রকল্পে বাংলাদেশের সাথে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এছাড়া, অভিন্ন ৫৪টি নদী যা দুই দেশের সীমান্ত দিয়ে গেছে, সেগুলোর ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণের ওপরও জোর দেন এই দুই কূটনীতিক।

 

একাত্তর/জো
দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় ও প্রগাঢ় করার লক্ষ্য নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে বাংলাদেশের ১৫ সদস্যের একটি বিশিষ্ট সাংস্কৃতিক দল। এই প্রতিনিধিদলে...
আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে ইসরাইলি প্রেসিডেন্টের ভাষণ চলাকালে জোরালো প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা প্রতিষ্ঠা বিষয়ক মঞ্চে (সিআইসিএ)...
বাংলাদেশে বাণিজ্যিক যৌন শোষণের শিকার হচ্ছে প্রায় ৩০ হাজার কন্যা শিশু, যার বড় একটি অংশই জীবনের প্রারম্ভে বা অপ্রাপ্তবয়সে এই অন্ধকার জগতে পা রাখতে বাধ্য হচ্ছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ট্রাফিকিং...
নতুন করে বৈধ অস্ত্রের লাইসেন্স দেয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। গত ১৬ সেপ্টেম্বর জেলা প্রশাসকদের কাছে আবেদন যাচাই-বাছাইয়ের নির্দেশ পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর