বেনজীর সাম্রাজ্যে আরেকটি পতন, এবার গেলো ডুপ্লেক্স বাড়ি

আপডেট : ০৬ জুলাই ২০২৪, ১০:৩১ পিএম

নারায়ণগঞ্জে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের বিলাসবহুল একটি ডুপ্লেক্স ভবন জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জেলা প্রশাসক।

শনিবার বিকেল চারটায় জেলার রূপগঞ্জ উপজেলার আনন্দ হাউজিং সোসাইটি এলাকার বাড়িটি জব্দ করা হয়। 

এ সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, স্থানীয় উপজেলা প্রশাসনের লোকজন ছাড়াও দুদকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সবশেষ ২১ দিনের সময় দিয়ে বেনজীর ও তার পরিবারের কাছে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করে দুদক। পরপর দুই দফা তলব করলেও বেনজীর ও পরিবারের কেউ দুদক কার্যালয়ে হাজির হয়নি।  

এর পরিপ্রেক্ষিতে দুদকের উপ পরিচালক মাইনুল হাসানের নেতৃত্বে তিন সদস্য ও নারায়ণগঞ্জ জেলা প্রশশাসকের এডিসি রাজস্ব শফিকুল আলমের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকতা আহসান মাহমুদ রাসেল, সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকারসহ উপজেলা ভূমি অফিস অভিযানে অংশ নেয়। প্রথমে তারা ভবনটি প্রবেশ গেটে সম্পত্তি ক্রোকের একটি সাইবোর্ড সাটিয়ে দেন। পরে পুরো ভবনটি পরিদর্শন করে ভবনটির দুইটি দরজায় সিলগালা করে দেন।

এব্যাপারে দুদকের উপ পরিচালক বলেন, আদালতের নির্দেশে আমরাসহ জেলা প্রশাসক আজকে বেনজীর আহমেদের মেয়ে ফারহীন রিশতা বিনতে বেনজীরের নামে ২৪ কাঠার জমির ওপর নির্মিত ডুপ্লেক্স ভবনটি দখলে নিয়েছি। এখানে নিরাপত্তা কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। নির্দেশনা এলে পরবর্তী ব্যবস্থা নেবো।

স্থানীয়রা জানান, বেনজীর আহমেদ প্রায় আট বছর আগে এলাকার প্রয়াত প্রেমানন্দ সরকারের সন্তানদের কাছ থেকে এক কোটি ৮৩ লাখ টাকায় এই জায়গাটি কিনে নেন। এরপর ২০২২ সালের দিকে বাড়িটি নির্মাণ করা হয়। বেনজীর আহমেদ মাঝেমধ্যেই এ বাড়িতে আসতেন, রাত্রিযাপনও করতেন। বাড়ির নিরাপত্তায় সার্বক্ষণিক কেয়ারটেকার এবং পাশাপাশি দুটি কুকুরও রাখা ছিল। 

এদিকে সূত্র জানায়, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১২ জুন আদালত তৃতীয় দফায় বেনজীরের আরও বিপুল সম্পদ জব্দ করেছে। সে তালিকায় এ বাংলোটিও ছিল। এরপর বাড়িটি দেখভালের জন্য জেলা প্রশাসককে রিসিভার নিয়োগ দেয় আদালত।

এর আগে গোপালগঞ্জে বিশাল এলাকাজুড়ে রিসোর্ট, রাজধানীর গুলশানে ১০ হাজার বর্গফুটের ডুপ্লেক্স ফ্ল্যাট (চারটি ফ্ল্যাট একসঙ্গে), বান্দরবানে ২৫ একর বাগানবাড়িতে রিসিভার নিয়োগ দিয়ে বেনজীরের সম্পত্তি তত্ত্বাবধানে নেয় প্রশাসন।

 

একাত্তর/এসি
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়িত্ব পালনের সময় কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও বদলি সংক্রান্ত যাবতীয় প্রশাসনিক রেকর্ডপত্র তলব...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জ্যেষ্ঠ নেতা শেখ ফজলুল করিম সেলিমের স্ত্রী, দুই ছেলে এবং মেয়ের অবৈধ সম্পদের প্রাথমিক প্রমাণ পেয়ে তাদের নামে-বেনামে আরও কোনো সম্পদ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে...
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে নিয়োগ দিয়েছে সরকার।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর