ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে আহত শতাধিক 

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৬:৫৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে দুপক্ষের শতাধিক শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন।

সোমবার দুপুরের পর ক্যাম্পাসে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। বিকেলে তা ছড়িয়ে পড়ে ঢাকা মেডিকেল কলেজ ও চাঁনখারপুল এলাকায়।

দুপুর আড়াইটার দিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে কোটা আন্দোলনকারীদের উপর প্রথম হামলা হয়। এ সময় আহত অবস্থায় ওই হল থেকে কয়েকজনকে বের হতে দেয়া যায়।

আর এই খবরে উত্তপ্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে বিজয় একাত্তর হলের দিকে লাঠি সোঁটা নিয়ে এগিয়ে যায় কোটা আন্দোলনকারীরা।

একই সময় কোটা আন্দোলনকারীদের সূর্যসেন হল লক্ষ করে ইটপাটকেল ছুড়তে দেখা যায়।

এদিকে বেলা তিনটার দিকে রাজু স্মারক ভাস্কর্যে ছাত্রলীগের সমাবেশের ঘোষণা দেয়া হয়। ছাত্রলীগের নেতাকর্মীরা সমাবেশে যোগ দিতে জড়ো হয় ক্যাম্পাসে। এক পর্যায়ে, ছাত্রলীগের পক্ষ থেকেও ইটপাটকেল ছোড়া হলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া।

পরে ছাত্রলীগের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায় কোটা আন্দোলনকারীরা। এ সময় ভিসি চত্বরে অবস্থান নেয় ছাত্র লীগের নেতাকর্মীরা। বিচ্ছিন্নভাবে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। লাঠি পেটায় আহত হন কয়েকজন। এ সময় কর্মীদের থামানোর চেষ্টা করেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা।

এরপর বিকেলে ঢাকা মেডিকেল ও চাঁনখারপুল এলাকায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। দুপুর থেকে চলা এই সংঘর্ষে দুই পক্ষের শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। এদের অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

এর আগে কোটা আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করে আন্দোলনকারীরা।

বেলা বারোটার পর মিছিল নিয়ে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে যোগ দেয় বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ ও ঢাকা কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার না হওয়া পর্যন্ত শিক্ষাঙ্গনে ফিরে না যাবার ঘোষণা দেন তারা। বেলা বারোটার পর এমন স্লোগান দিয়ে ঢাকা মেডিকেল, বুয়েট, ঢাকা কলেজ ও ইডেন কলেজের কোটা আন্দোলনকারীরা মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়।

আন্দোলনকারীরা বলছেন, যতক্ষণ পর্যন্ত সংসদে আইন পাস করে তাদের দাবি অনুযায়ী কোটার সমাধান করা না হবে ততদিন তারা রাজপথেই থাকবেন। আন্দোলনকারীদের নামে পুলিশের করা মামলা প্রত্যাহারও চেয়েছেন তারা। 

আরবি
বাংলা নববর্ষ মানেই বাঙালির হৃদয়ে নতুন প্রাণের স্পন্দন। আর এই উৎসবের অন্যতম প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এখন ব্যস্ততার তুঙ্গে।
বাউলদের ওপর সাম্প্রতিক আগ্রাসনের প্রতিবাদ ও অসাম্প্রদায়িক চেতনার বার্তা নিয়ে বাংলা নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে প্রস্তুত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। এবারের বর্ষবরণের মূল...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ঐতিহাসিক মুসা খান মসজিদ পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর