এশিয়া কাপের সেমিতে বাংলাদেশের মেয়েরা

আপডেট : ২৪ জুলাই ২০২৪, ০৭:৫৪ পিএম

নারী এশিয়া কাপের টি-টোয়েন্টিতে মালয়েশিয়াকে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। প্রথম ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে নিগার সুলতানারা। জবাবে নির্ধারিত ওভার শেষে মাত্র ৭৭ রান তোলে মালয়েশিয়া। এতে ১১৪ রানের বড় জয় পায় বাংলাদেশ।

বুধবার ডাম্বুলায় টস জিতে ব্যাটের সিদ্ধান্ত নেন নিগার। ওপেনার দিলারা-মুর্শিদার দারুণ শুরুতে দ্রুত রান আসতে থাকে। সাত দশমিক চার ওভারে প্রথম উইকেট পড়ে বাংলাদেশের। ২০ বলে চারটি বাউন্ডারি ও একটি ছক্কায় ৩৩ রান করে সাজঘরে ফেরেন দিলারা। 

পরে নিগারকে নিয়ে প্রায় ১৫০ স্ট্রাইক রেটে রান তুলতে থাকেন মুর্শিদা। ১৭ ওভারের যখন মুর্শিদা প্যাভিলিয়নের পথ ধরেন তখন তার ব্যক্তিগত সংগ্রহ ৫৯ বলে ১০টি বাউন্ডারি ও একটি ছক্কায় ৮০ রান।

নির্ধারিত ওভার শেষে অপরাজিত থাকেন নিগার। ৩৭ বলে পাঁচটি বাউন্ডারি ও দুটি ছক্কায় ৬২ রান তোলেন তিনি। আর রুমানা আহমেদ অপরাজিত থাকেন ছয় রানে।

১৯২ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই মালয় শিবিরে আঘাত হানেন জাহানারা। ইনিংসের দ্বিতীয় বলে আইনা হাশমিকে সাজঘরে ফেরান তিনি। 

এরপর ওয়ান জুলিয়া (১১) ও এলসা হান্টার (২০) একটি ছোট জুটি গড়লেও তা স্থায়ী হয়নি। পরে মাহিরাজ ইসমাইল (১৫) দুই অঙ্কের ঘর ছুলেও বাকিদের তা হয়ে ওঠেনি।

নির্ধারিত ২০ ওভার শেষে ৭৭ রানে থামে মালয়দের ইনিংস। বাংলাদেশ জয় পায় ১১৪ রানে। 

বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদা আক্তার দুটি এবং জাহানারা, সাকিবুন নাহার, রাবেয়া খান, ঋতু মনি ও স্বর্ণ আক্তার একটি করে উইকেট নেন।

ম্যাচ সেরা নির্বাচন হন মুর্শিদা।

একাত্তর/এসি
বাছাইপর্বে হ্যাভিয়ের ক্যাবরেরার দল ছয় ম্যাচের একটিতে জয়, তিনটিতে পরাজিত ও দুটিতে ড্র করেছে।
এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্কে বাংলাদেশ ও হংকংয়ের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ১০ জনের দলে পরিণত হওয়া হংকংয়ের বিরুদ্ধে বাংলাদেশ শেষ মুহূর্তে গোল করে...
দুবাইয়ে টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাট করার আমন্ত্রণ জানায় ভারত। ব্যাট হাতে নেমে পাকিস্তানকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার ফারহান ও ফখর জামান।
এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই হয়েছিলো পাকিস্তানের। ওপেনিং জুটিতে মাত্র ৯.৪ ওভারে ৮৪ রান করে দলটি। কিন্তু শেষ পর্যন্ত ১৪৬ রানে অলআউট হয়ে যায় ম্যান ইন গ্রীনরা। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর