খুলনায় পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা

আপডেট : ০২ আগস্ট ২০২৪, ১১:২৭ পিএম

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচিকে ঘিরে সংঘর্ষে এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এসময় আরও ২০ পুলিশ সদস্যসহ শতাধিক মানুষ আহত হয়েছে। 

নিহত পুলিশের নাম সুমন ঘরামী। তার বাড়ি বাগেরহাট জেলার কচুয়া উপজেলায়। সুমন শোলাডাঙা জোনের সহকারী পুলিশ কমিশনারের দেহরক্ষী ছিলেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক বলেন, সুমনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আহত ২০ জনকেও পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। তাদের মধ্যে একজনকে আইসিইউতে চিকিৎসাধীন রাখা হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশ কিছু ফাঁকা রাবার বুলেট ছুড়ে আওয়াজ তুলে আন্দোলনকারীদের ভয় দেখাতে চেয়েছে। সরাসরি কাউকে আঘাত করা হয়নি। কিন্তু পুলিশ সদস্য ফিরে আসার সময় আন্দোলনকারীরা একজনকে পিটিয়ে নিহত ও অন্যদের আহত করলো।

মোজাম্মেল হক বলেন, পুলিশ সর্বোচ্চ ধৈর্য্যের পরিচয় দিয়েছে। অথচ আমার এক ভাইকে পিটিয়ে মেরে ফেললো।

খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা হামিদুল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যার পর চার পুলিশ সদস্যকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে একজন মৃত ছিল। তার মরদেহ হাসপাতালের লাশঘরে রাখা হয়েছে।

খুলনার জিরো পয়েন্ট ও গল্লামারী মোড় এবং খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের তিন দফায় সংঘর্ষ হয়। এ সময় পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে অসংখ্য টিয়ার শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকল ছোড়ে। এ সময় বিক্ষুব্ধ আন্দোলনকারীরা পুলিশের একটি পিকআপে আগুন ধরিয়ে দেয়।

এদিকে, আন্দোলনকারীরা সন্ধ্যায় নগরীর শেরেবাংলা রোডে ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের কার্যালয় ভাঙচুর করেছে।

একাত্তর/এসি
খুলনায় আঠারোবেকি নদী থেকে দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে জেলার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের চর মোছাব্বরপুর এলাকার জেলখানা ঘাট সংলগ্ন সিংহের...
বেতন-ভাতার বাইরে অনৈতিক সুবিধা গ্রহণ এবং বিভিন্ন থানা ও ইউনিটে ক্যাশিয়ারের দায়িত্ব পালনের অভিযোগে খুলনা রেঞ্জের আওতাধীন ২৮ পুলিশ সদস্যকে একযোগে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া সদস্যদের মধ্যে...
খুলনা মহানগরীতে বাড়িভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে কথা-কাটাকাটির জেরে বাড়ির মালিকের লাঠির আঘাতে রকিবুল ইসলাম নামের এক ভাড়াটিয়া নিহত হয়েছেন। রোববার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়...
বাংলাদেশে মাদকের ভয়াবহতা পাশের দেশ থেকে পরিকল্পিতভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এটি এক ধরনের আগ্রাসন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে এক বিশেষ ও গোপন বার্তা পাঠিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। মোজতবা খামেনির ওই গুরুত্ববহ বার্তাটি নিয়ে রাজধানী মস্কোয় প্রেসিডেন্ট...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির নজিরবিহীন ভরাডুবির পরও পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে যুদ্ধের দামামা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।...
নির্বাচন-উত্তর ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে বড় ধরণের ধাক্কা খেয়েছেন ইসরাইলের বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার তাঁর দীর্ঘদিনের কট্টর শরিক দল ‘ইউনাইটেড তোরাহ জুডাইজম’ নতুন সরকার গঠনে...
যুক্তরাজ্যের এক সময়ের অত্যন্ত জনপ্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব ও হলিউড তারকা রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণ এবং আরও তিন নারীকে যৌন নিপীড়নের মারাত্মক অভিযোগ প্রমাণিত হয়েছে। বৃহস্পতিবার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর