‘প্রত্যাশা পূরণে যতো দিন লাগে ততো দিন সরকার থাকবে’

আপডেট : ১০ আগস্ট ২০২৪, ১২:৩৯ পিএম

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, রাজনৈতিক ব্যক্তিদের গণতান্ত্রিক নির্বাচন আর শিক্ষার্থীদের দেশ সংস্কারের আকাঙ্খা, এই দুই প্রত্যাশা পূরণে কাজ করবে এই অন্তবর্তীকালীন সরকার। এতে যতো দিন লাগে এই সরকার ততোদিন থাকবে। এর বেশিও না কম না। 

শনিবার সকালে সচিবালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, ছাত্র-জনতা দেশ পরিচালনার অপূর্ব সুযোগ তৈরি করে দিয়েছেন। আমার বিশ্ববিদ্যালয়ের ক্লাসে ফিরতে চাই।

বর্তমান সরকারের মেয়াদ নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ নিয়ে এখনও কোনো কথা হয়নি। রাজনৈতিক ব্যক্তিদের প্রত্যাশা যতো দ্রুত নির্বাচন দেয়া যায়। আবার ছাত্র জনতার প্রত্যাশা দেশের সংস্কার।  

এদিকে সকালে সব বিচারপতির অংশগ্রহণে প্রধান বিচারপতির ডাকা সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়। 

এর আগে এর আগে অন্তবর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করেন।

প্রধান বিচারপতির পদত্যাগ দাবি প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, প্রধান প্রধান বিচারপতি শ্রদ্ধেয় মানুষ। তবে শিক্ষার্থীরা আন্দোলন করে রায় পরিবর্তন করা যায় কি না এমন মন্তব্য করেছিলেন। তিনি ছাত্রলীগের কাছে ফুলের শুভেচ্ছা নিয়েছিলেন, ডিবি পুলিশের কাছে সোনার তৈরি তরবারি উপহার নিয়েছিলেন। আমরা মনে করি সুপ্রিম কোর্টে সবার জায়গা। 

তিনি বলেন, যতো টুকু জানি ছাত্র জনতার পক্ষে তার পদত্যাগের দাবিতে ফেসবুক স্ট্যাটাস দেখেছি। বিচারের নামে হয়রানি হয়েছে। আমি এই হয়রানি বন্ধ করবো।

তিনি বলেন, এখন নেতৃত্ব দিচ্ছেন, প্রতিনিধিত্ব করছেন সমন্বয়করা। এতো বড় একটা গণ আন্দোলন, যেখানে ১৬-১৭ বছর ধরে থাকা একটা সরকার, যে সরকারের প্রধানকে পালিয়ে যেতে হয়েছে। ফলে ওই রকম (শিক্ষার্থীদের) জায়গা থেকে চাপ আসা, প্রত্যাশা আসার পর প্রধান বিচারপতির কী করা উচিত তা ওনার ওপর ছেড়ে দিলাম।

একাত্তর/এসি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সৌজন্য সাক্ষাৎ করেছেন।
নারী ও শিশু নির্যাতনের মামলার শুনানির জন্য আগামী রোববার (১৪ জুন) থেকে হাইকোর্টে বিশেষ বেঞ্চে বিচারকাজ হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আজ আরও ২০টি বিল পাস হয়েছে। এরমধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে।
মেহেরপুরের গাংনীতে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ের পাশে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিশ্বজুড়ে সুন্দরের সবচেয়ে বড় মহাযজ্ঞের অবসান ঘটিয়ে অবশেষে উদযাপিত হলো নতুন বিশ্ব সুন্দরীর অভিষেক। ভিয়েতনামের চোখধাঁধানো নাহ ট্রাং শহরে আয়োজিত 'মিস ওয়ার্ল্ড ২০২৬' আসরের রক্ত গরম করা ফাইনালে...
মাথায় ঝলমলে এক বিশ্বসুন্দরীর মুকুট পরার সুদূরপ্রসারী স্বপ্ন নিয়ে ভিয়েতনামের জমকালো মঞ্চে পা রেখেছিলেন বাংলাদেশের সামানজার সাঈদ। মূল লড়াইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ক্যাটাগরি ‘বিউটি উইথ আ পারপাস’-এ...
লক্ষ্মীপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে নাতি-নাতনিসহ এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ডুবে যাওয়া দাদাকে বাঁচাতে পানিতে নেমে দুই শিশুরও সলিলসমাধি হয়। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর