পাপন সরার পর বিসিবির নতুন সভাপতি ফারুক

আপডেট : ২১ আগস্ট ২০২৪, ১০:৩৭ পিএম

অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আলোচিত সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি পদত্যাগের পরই বিসিবির নতুন সভাপতি হয়েছেন জাতীয় ক্রিকেট সাবেক অধিনায়ক ফারুক আহমেদ।

বুধবার বিসিবির বোর্ড মিটিং ডাকা হয়। অনলাইনে ওই বৈঠকে যুক্ত হয়ে পাপন পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। আর এরি মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশের ক্রিকেটে পাপনের টানা একযুগের সাম্রাজ্য। 

২০১২ সালে সভাপতি হিসেবে মনোনয়নের পর ২০১৩ সালের নির্বাচনের মাধ্যমে সভাপতি হিসেবে চূড়ান্ত হন নাজমুল হাসান পাপন।

এদিকে ফারুক আহমেদের জাতীয় দলের সাবেক অধিনায়ক হিসেবে ক্রিকেট বোর্ডের কাউন্সিলরশিপ ছিলো আগে থেকেই। সেই সুবাদেই জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় যুক্ত হন পরিচালক পদে। সেখান থেকে ক্রিকেট বোর্ডের সভাপতি পদে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব হারান পাপন।  অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আরবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে ক্ষোভ ও অসন্তোষের আগুন বিশ্ব ফুটবলে আরও তীব্র রূপ নিয়েছে। ফিফা বিশ্বকাপসহ প্রধান প্রতিযোগিতাগুলোতে বেসরকারি বিনিয়োগ চালুর বিতর্কিত পরিকল্পনা ঘোষণা এবং...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর