বন্যার কবলে পাঁচ জেলা, আরও অবনতির শঙ্কা 

আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০৭:২৪ পিএম

ফেনী, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং চট্টগ্রাম এখন বন্যাকবলিত হওয়ায় এই পাঁচ জেলার বেশিরভাগ মানুষ এখন পানিবন্দি হয়ে পড়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রিয়াজ।

বুধবার সাংবাদিকদের তিনি বলেন, উজান থেকে নেমে আসা পানি এবং অতি বৃষ্টির কারণে বন্যা হচ্ছে দেশের ওইসব এলাকায়। আগামী ২৪ ঘণ্টায় এসব এলাকায় বন্যা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। 

ভারতের পাহাড়ি ঢল ও উজান থেকে নেমে আসা পানিতে ওই পাঁচ জেলার বাইরে নোয়াখালী, কুমিল্লা ও খাগড়াছড়িতেও বন্যার আশঙ্কা রয়েছে বলে জানান এই কর্মকর্তা। 

তিনি বলেন, বন্যাকবলিত এলাকায় নগদ টাকা ও শুকনো খাবার পাঠানো হয়েছে। আর জেলা প্রশাসকদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা কাজ করছেন।  

আলী রিয়াজ বলেন, বন্যাকবলিত আট জেলায় প্রায় দুই কোটি টাকা পাঠানো হয়েছে, যা সেখানকার মানুষের মধ্যে বরাদ্দ দেয়া হয়েছে। 

এদিকে বন্যা কবলিত এলাকায় উদ্ধার কার্যক্রমের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মনিটরিং সেল চালু করা হয়েছে। 

কেন্দ্রীয়ভাবে অধিদপ্তরে স্থাপিত এই মনিটরিং সেলের কার্যক্রম শুরু হয়েছে বুধবার বিকেল থেকে।

ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, সারা দেশের বন্যা কবলিত এলাকার উদ্ধারকাজ বিষয়ে যে কোনো সেবা গ্রহণের জন্য ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের নিয়মিত ফোন নম্বর ০২২২৩৩৫৫৫৫৫ চালু থাকবে।

পাশাপাশি মনিটরিং সেলে সার্বক্ষণিক যোগাযোগের জন্য ০১৭১৩০৩৮১৮১ মোবাইল নম্বরে ফোন করা যাবে। পাশাপাশি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেও ফায়ার সার্ভিসের এ সংক্রান্ত সেবা গ্রহণ করা যাবে। 

আরবি
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতিতে মিশ্র প্রবণতা দেখা গেছে। নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় উব্দাখালী নদীর পানি কমলেও মগড়া নদীর পানি নতুন করে...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর