নেত্রকোণায় সড়ক সংস্কারে ঠিকাদারের টালবাহানা

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ০৮:১৪ পিএম

চার বছর ধরে নেত্রকোণার দুর্গাপুর কলমাকান্দা ২৪ কিলোমিটার সড়ক সংস্কারের নামে টালবাহানা করছে ঠিকাদারসহ কর্তৃপক্ষ।

এই বর্ষায় সড়কে পানি জমে তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ। এতে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এলজিইডি কর্তৃপক্ষ বলছে, নতুন ঠিকাদার দিয়ে দ্রুত কাজ শেষ করা হবে।

২০১৮ সালের পাঁচ আগস্ট ২৩ কোটি টাকা ব্যয়ে নেত্রকোণার দুর্গাপুর-কমলাকান্দা সড়কের সংস্কার কাজ শুরু করে ডলি কনস্ট্রাকশন।

২০১৯ সনের পাঁচ মে কাজ শেষ হবার কথা থাকলেও তা এখনো শেষ হয়নি। দিনের পর দিন কাজ বন্ধ রাখায় সড়কজুড়ে তৈরি হয়েছে খানাখন্দ।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ চার বছর ধরে ২৪ কিলোমিটার সড়ক সংস্কারের নামে তালবাহানা করছে ঠিকাদারসহ কর্তৃপক্ষ।

আরও পড়ুন: দুস্থদের ঢেউটিন আর টাকা দিয়ে আবার ফেরত!

এরইমধ্যে ডলি কনস্ট্রাকশনের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে জানিয়ে জেলা নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ কুমার কুন্ডু জানান, নতুন ঠিকাদার দিয়ে দ্রুতই কাজ শেষ করা হবে।

২৪ কিলোমিটার সড়কের দুর্গাপুর অংশের মাত্র চার কিলোমিটার এবং কমলাকান্দা অংশের ছয় কিলোমিটার কাজ শেষ করলেও বাকি আছে ১৪ কিলোমিটারের কাজ।


একাত্তর/আরবিএস  

ফিফা ফুটবল বিশ্বকাপে সেমিফাইনাল ম্যাচে আর্জেন্টিনার জয় উদ্‌যাপনের ছবি ও ভিডিও করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু হয়েছে।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতিতে মিশ্র প্রবণতা দেখা গেছে। নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় উব্দাখালী নদীর পানি কমলেও মগড়া নদীর পানি নতুন করে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু নিছা মনিকে (৭) কদম ফুল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর