বন্যায় মৃত্যু ছাড়ালো অর্ধশত, সর্বোচ্চ ফেনীতে 

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০৩:৪৫ পিএম

দেশের চলমান বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫২ জন হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ফেনীতে। 

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কেএম আলী রেজা।

এর আগেরদিন মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা ছিলো ৩১। অর্থাৎ ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যুর খবর এলো। 

জেলাভিত্তিক মৃতের সংখ্যা হলো- কুমিল্লা-১৪, ফেনী-১৭, চট্টগ্রাম-৬, খাগড়াছড়ি-১, নোয়াখালী-৮, ব্রাহ্মণবাড়ীয়া-১, লক্ষীপুর-১, কক্সবাজার-৩ ও  মৌলভীবাজারে ১ জন। এছাড়া মৌলভীবাজারে এখনও একজন নিখোঁজ রয়েছেন। 

মৃতদের মধ্যে ৩৯ জন পুরুষ, ৬ জন নারী এবং ৭ শিশু রয়েছে বলে জানান কেএম আলী রেজা। বন্যাদুর্গত এলাকায় সাপের কামড়, পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বলেন জানান আলী রেজা।

তিনি বলেন, সব মন্ত্রণালয় মিলে সমন্বয় সভা করেছি। সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ও ছিলো। পানি বিশুদ্ধ করার ট্যাবলেট ও স্যালাইন মজুদ আছে।

বন্যা আক্রান্ত জেলার সংখ্যা আগের মতোই ১১ টিই আছে। এগুলো হলো- ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার। 

আলী রেজা বলেন, সিলেট ও হবিগঞ্জে থেকে আজকের তথ্য অনুযায়ী, বন্যার পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে।

এদিকে বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন ও পৌরসভার সংখ্যা ৪৯২টি। ১১ জেলায় পানিবন্দি রয়েছে ১০ লাখা ৭২ হাজার ৫৭৯ পরিবার। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫৪ লাখ ৮০ হাজার ৪৬৩ জন। 

অতিরিক্ত সচিব আরী রেজা বলেন, পানিবন্দি ও ক্ষতিগ্রস্তদের জন্য মোট তিন হাজার ৪০৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং সেখানে ৫ লাখ ২ হাজার ৫০১ জন মানুষ এবং ৩৬ হাজার ৪৪৮টি গবাদি পশু আশ্রয় দেয়া হয়েছে। 

এছাড়া ১১ জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য ৫৯৫টি মেডিকেল টিম চালু রয়েছে।

আরবি
দেশের উত্তর ও পূর্বাঞ্চলের নদ-নদীর পানি ক্রমান্বয়ে বাড়ছে। সিলেট ও সুনামগঞ্জের পর এবার উত্তরাঞ্চলের পাঁচটি জেলায় আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। একই সঙ্গে আগামী কয়েক...
দেশে চলমান বন্যা ও পাহাড়ধসে এ পর্যন্ত ৫৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় আক্রান্ত হয়েছেন ছয় লাখের বেশি মানুষ।
দেশের প্রধান নদ-নদীর পানি পরিস্থিতি নিয়ে বিশেষ সতর্কবার্তা জারি করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের পাঁচটি গুরুত্বপূর্ণ স্টেশনে নদ-নদীর পানি এখনও বিপদসীমার ওপর...
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। তবে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলায় নদীগুলোর পানি বৃদ্ধি পেয়ে নতুন করে...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর