গরীব, অসহায় ও প্রতিবন্ধীদের থেকে ভাড়া নেন না আব্দুল কাদের!

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ১০:৫৭ এএম

আব্দুল কাদের পেশায় একজন সিএনজি চালক। গরীব, অসহায় ও প্রতিবন্ধী রোগীদের জন্য তিনি সিএনজিতে ফ্রি সার্ভিস দিয়ে থাকেন। করোনা মহামারি শুরুর আগে থেকে প্রায় দুই বছর হল তিনি এই সার্ভিস দিয়ে আসছেন। 

গতকাল (৩ আগস্ট) আব্দুল কাদের যুক্ত হয়েছিলেন একাত্তর টিভির জনপ্রিয় 'একাত্তর জার্নাল' অনুষ্ঠানে। মিথিলা ফারজানার উপস্থাপনায় এসময় তিনি তার কর্মকাণ্ডের বর্ণনা দেন, তুলে ধরেন কেন তিনি এই কাজে অনুপ্রাণিত হলেন সেসব। 

আব্দুল কাদের জানান, মূলত নিজের সাথে ঘটে একটি ঘটনা তাকে এই উদ্যোগ নিতে উৎসাহিত করে। দুই বছর আগে একদিন অসুস্থ অবস্থায় নারায়ণগঞ্জ থেকে আসার পকেটে কোন টাকা ছিল না তার। অনেককেই অনুরোধ করেন ঢাকা পৌঁছে দেয়ার জন্য, কিন্তু কেউ সাড়া দেয়না। পরে এক ব্যক্তি তাকে ঢাকা পৌঁছে দেয় বিনা ভাড়ায়। এ ঘটনা থেকেই পরবর্তীতে আব্দুল কাদের গরীব, অসহায় ও প্রতিবন্ধী রোগীদের জন্য ভাড়া না নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় কিংবা হাসপাতালে পৌঁছে দেয়ার কাজ শুরু করেন। 

প্রথমদিকে একা এই উদ্যোগ গ্রহণ করলেও, পরে আব্দুল কাদেরের সাথে যুক্ত হয়েছেন আরও ১৪ জন সিএনজি চালক। ১৫ জনের এই দল একই কাজ করেন অভিন্ন উদ্দেশ্যে, অসহায় মানুষের সহায়তায়। তারা প্রত্যেকেই নিজেদের সিএনজিতে লিখে দিয়েছেন, 'গরীব, অসহায় ও প্রতিবন্ধী রোগীদের জন্য ফ্রি সার্ভিস'। শুধু তাই নয়, এর সাথে তারা জুড়ে দিয়েছেন নিজেদের ব্যক্তিগত মোবাইল ফোন নাম্বারও।

image


আব্দুল কাদের জানান, অনেক সময় তাদের কাছে ফোন আসে। সেসময় তারা যদি রোগীর আশেপাশে না অবস্থান করেন তাহলে তাদের দলের যিনি আশেপাশে আছেন, তার সাথে যুক্ত করে দেয়া হয় রোগীকে। 

ফ্রি সার্ভিস দিলে নিজে চলেন কিভাবে- অনুষ্ঠানে এমন এক প্রশ্নের জবাবে আব্দুল কাদের জানান, তিনি মূলত সিএনজি চালিয়েই নিজের ও পরিবারের খরচ চালান। এর পাশাপাশি তিনি ফ্রি সার্ভিস দেন। প্রতি মাসে এক থেকে দুইজন ফোন করে তার কাছে সহযোগীতা চায়। 

এই কার্যক্রম পরিচালনার জন্য তারা কারো কাছ থেকে কোন অর্থ সহযোগীতা নেননি জানিয়ে আব্দুল কাদের বলেন, সিএনজিগুলো তাদের নিজেদের। তাই কোন অর্থ সহযোগীতা নেয়া হয় না। 

আরও পড়ুন: করোনা ও করোনার উপসর্গে ময়মনসিংহে ২২ জনের মৃত্যু

এদিকে আলোচনায় আব্দুল কাদের জানান, করোনার কারণে বিভিন্ন সময় কঠোর বিধিনিষেধ চলার কারণে যখন রাস্তায় সিএনজি নিয়ে বের হওয়া নিষেধ থাকে, তখন চাইলেও তারা রাস্তায় নেমে প্রয়োজনে রোগীদের সহযোগীতা করতে পারেন না। 

আব্দুল কাদেরের মতো একজন পরোপকারী মানুষের উদ্যোগে গরীব, অসহায় ও প্রতিবন্ধী মানুষের সহযোগীতায় এই ফি সার্ভিস পরিচালনার কারণে একাত্তর জার্নালের পক্ষ থেকে ১৫ জনের এই দলকে  কৃতজ্ঞতা, অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়। একইসঙ্গে মানবতার জন্য এমন ছোট ছোট ব্যক্তি উদ্যোগ করোনা মহামারির মতো সবকটি প্রতিবন্ধকতা থেকে মুক্তি পেতে আমাদের পথ দেখাবে বলে আশা ব্যক্ত করা হয়। 

একাত্তর/আরএইচ

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর