করোনা ও করোনার উপসর্গে ময়মনসিংহে ২২ জনের মৃত্যু

আপডেট : ১০ আগস্ট ২০২১, ০৯:৫৬ এএম

গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে এবং করোনার উপসর্গ নিয়ে ময়মনসিংহে ২২ জনের মৃত্যু হয়েছে ।

মঙ্গলবার সকাল আটতা থেকে আজ বুধবার (৪ আগস্ট) সকাল আটটা পর্যন্ত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃতদের ১০ জন করোনায় আক্রান্ত ছিলেন এবং ১২ জনের করোনার উপসর্গ ছিল। 

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান জানান, করোনায় মৃতদের মধ্যে ময়মনসিংহ জেলার সাতজন, টাঙ্গাইলের দুইজন ও নেত্রকোণার একজন রয়েছেন। 

এদিকে করোনায় আক্রান্ত হয়ে মৃত দশ জনের মধ্যে সাত জন পুরুষ ও তিনজন নারী বলে জানা যায়। মৃতদের বয়স ৩৫ থেকে ৮০ বছর। 

আরও পড়ুন: গরীব, অসহায় ও প্রতিবন্ধীদের থেকে ভাড়া নেন না আব্দুল কাদের!

উপসর্গে মৃতদের মধ্যে ময়মনসিংহের ১০ জন ও নেত্রকোনার দুইজন। 

তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিক্যালে নতুন করে ভর্তি হয়েছেন ১০০ জন রোগী। এনিয়ে হাসপাতালটিতে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন মোট ৫৫২ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন। 

এদিকে করোনা আক্রান্ত ও করোনার উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যায় ইতিমধ্যে হাসপাতালটিতে সাধারণ ওয়ার্ড ও আইসিইউ ইউনিটে কোন শয্যা খালি নেই বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল কবীর। 

একাত্তর/আরএইচ

দেশে ২৪ ঘণ্টায় দুই হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। মঙ্গলবার ৮ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে।বুধবার দুপুরে স্বাস্থ্য...
নাশকতার অভিযোগে ২০১২ সালে মতিঝিল থানায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্যদিয়ে এ মামলার...
কেবল এডিস মশাই নয় চরিত্র বদলাচ্ছে ডেঙ্গু ভাইরাসও। ডেঙ্গু জ্বরের উপসর্গও পাল্টে যাচ্ছে বলে মনে করছেন চিকিৎসকেরা। সঠিক চিকিৎসা বা ভ্যাকসিন তৈরির জন্য এই মুহূর্তে দেশে কোন ধরনের ডেঙ্গুর প্রকোপ...
ডেঙ্গু জ্বরকে এক সময় বলা হতো ব্রেকবোন ফিভার। কারণ তীব্র জ্বরের পাশাপাশি রোগীর শরীরে তীব্র ব্যথা হতো। এখন অল্প জ্বরের ক্ষেত্রেও ডেঙ্গু ধরা পড়ছে। আবার শরীর ব্যথা তীব্র না হলেও সহজেই দুর্বল হয়ে পড়ছে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর