ছয় ছাত্রনেতার 'ভিসা নিষেধাজ্ঞা'র বিষয়ে যা বলছে ভারত 

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৯ পিএম

সম্প্রতি কয়েকটি সংবাদমাধ্যম খবর দেয় যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় নেতার ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। এরপরই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ব্যাপক আলোটনার বিষয়ে পরিণত হয়। এ নিয়ে কথা বলেছে ভারত সরকার। তারা বলছেন, ছাত্রনেতার ওপর কোনো ধরনের ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। এটা পুরোপুরি গুজব। 

ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে ভারতীয় এক কর্মকর্তার বরাত দিয়ে লিখেছে, এটি একটি ভুয়া খবর। এ ধরনের কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি ভারত।’ 

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ছয় ছাত্রনেতার ওপর ভারতীয় ভিসা নিষেধাজ্ঞা- এমন শিরোনামে একটি সংবাদ বাংলাদেশের কিছু গণমাধ্যমে রোববার প্রকাশিত হয়েছে। এতে ৬ ছাত্র নেতার নামও উল্লেখ করা হয়েছে।

'সেই প্রতিবেদনে দাবি করা হয়েছে ‘ভারতবিরোধী’ অনুভূতি জাগিয়ে তোলার জন্য ওই শিক্ষার্থীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। তবে এটি একটি ‘ভুয়া খবর’ বলে নিশ্চিত করেছে ভারতের সরকারি সূত্র,' লেখা হয়েছে ওই প্রতিবেদনে। 

প্রথমে মিরর এশিয়া নামে একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে খবর ছড়িয়ে পড়ে যে, ভারত ৬ বাংলাদেশি ছাত্রনেতার পর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। এরপর ওই গুঞ্জন দ্রুত ছড়াতে থাকে সামাজিক মাধ্যমে। 

মিরর এশিয়ার প্রতিবেদনের বরাতে দাবি করা হয়, ভারতবিরোধী জনতাকে উসকানি দেওয়া এবং ভারতের জাতীয় স্বার্থের বিরুদ্ধে কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, এ বিষয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনে নির্দেশনা পাঠানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভিসা নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি নুরুল হক নুর, গণতান্ত্রিক ছাত্রশক্তির আহ্বায়ক আখতার হোসেন, প্রধান উপদেষ্টার নবনিযুক্ত বিশেষ সহকারী মাহফুজ আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও নুসরাত তাবাসসুম।

আরবি 

আরবি
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফর এবং ব্রিকস সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে ভারত। 
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আসামি হিসেবে হাসিনার দেয়া বক্তব্য বিবেচ্য...
আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে; ততদিন রিফাইন্ড বা তৃণমূল কোনো নামেই দলটি কার্যক্রম চালাতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর